মোঃ মামুন মোল্লা, খুলনা অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১নং আটরা গিলাতলা ইউনিয়নের নবগঠিত ৯টি ওয়ার্ডের আংশিক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইস্টার্ন জুট মিল গেট থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে ডাক্তার বাড়িতে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার ফজলুর রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা।
এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়া মাহমুদ পিটু, ৩নং ওয়ার্ড সভাপতি ফকির রবিউল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি মিনা মুরাদ হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি সরদার মোস্তাক আহমেদ, ৬নং ওয়ার্ড সভাপতি মো. সাইফুল্লাহ তারেক, ৭নং ওয়ার্ড সভাপতি শেখ হাসিবুল হাসান, ৮নং ওয়ার্ড সভাপতি শেখ রফিকুল ইসলাম এবং ৯নং ওয়ার্ড সভাপতি গাজী নজরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোস্তান উদ্দিন, সৈয়দ হাফিজুর রহমান শাফি, কাজী মাহফুজুর রহমান, মো. রবিউল ইসলাম সবুজ, ইসমাঈল হোসেন বাবু, মো. নাসির উদ্দিন, শেখ আসলাম হোসেন, শেখ জিয়াউর রহমান, শেখ রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোল্লা আলম, মো. মমিনুল ইসলাম মিন্টু, মো. হাফিজুর রহমান, মো. নুরুল ইসলাম নুরু, মো. বাচ্চু শেখ, মো. খলিলুর রহমান, মো. মঈন খান, মো. লুৎফর রহমান লিটন ও শেখ সিরমান আলী।
উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব মো. হাদিউজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ইমন ও সদস্য সচিব মঞ্জুরুল ইমামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে গত ১৫ সেপ্টেম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা এবং সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন এই কমিটিগুলো অনুমোদন দেন। ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত