শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা, এবছরও হচ্ছে না মেলা

| ফটো কার্ড

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা, এবছরও হচ্ছে না মেলা

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর পাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্ব কর্মা ও মনসা পূজা। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের পলাশপোলের মনসাতলায় এ পূজা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পূজাস্থলে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। ধর্মীয় রীতিনীতি মেনে পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা ফুল, ফল ও বিভিন্ন উপাচার নিবেদন করে প্রার্থনা করেন।

মনসা পূজাকে কেন্দ্র করেই প্রায় ৪০০ বছরের অধিক সময় ধরে সাতক্ষীরায় বসে আসছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। একসময় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে এ মেলায় আসতেন। নানা পণ্যের দোকানের পাশাপাশি মেলাটি পরিণত হতো মানুষের মিলনমেলায়।

তবে ২০০২ সালের সিরিজ বোমা হামলার পর দীর্ঘ সময় মেলার আয়োজন বন্ধ থাকে। পরবর্তীতে আবার সংক্ষিপ্ত ভাবে শুরু হলেও আগের সেই জৌলুস আর ফিরে আসেনি। গত বছরও মনসা পূজা অনুষ্ঠিত হলেও মেলা হয়নি।

স্থানীয়দের দাবি, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে হলেও সাতক্ষীরার এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন আবারও চালু করা হোক। তাদের মতে, গুড়পুকুর মেলা শুধু একটি আয়োজন নয়, এটি সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অংশ।

বিষয় : সাতক্ষীরা মনসা পূজা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় গুড়পুকুর পাড়ে মনসা পূজা, এবছরও হচ্ছে না মেলা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর পাড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্ব কর্মা ও মনসা পূজা। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের পলাশপোলের মনসাতলায় এ পূজা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পূজাস্থলে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। ধর্মীয় রীতিনীতি মেনে পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা ফুল, ফল ও বিভিন্ন উপাচার নিবেদন করে প্রার্থনা করেন।

মনসা পূজাকে কেন্দ্র করেই প্রায় ৪০০ বছরের অধিক সময় ধরে সাতক্ষীরায় বসে আসছে ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। একসময় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে এ মেলায় আসতেন। নানা পণ্যের দোকানের পাশাপাশি মেলাটি পরিণত হতো মানুষের মিলনমেলায়।

তবে ২০০২ সালের সিরিজ বোমা হামলার পর দীর্ঘ সময় মেলার আয়োজন বন্ধ থাকে। পরবর্তীতে আবার সংক্ষিপ্ত ভাবে শুরু হলেও আগের সেই জৌলুস আর ফিরে আসেনি। গত বছরও মনসা পূজা অনুষ্ঠিত হলেও মেলা হয়নি।

স্থানীয়দের দাবি, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করে হলেও সাতক্ষীরার এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন আবারও চালু করা হোক। তাদের মতে, গুড়পুকুর মেলা শুধু একটি আয়োজন নয়, এটি সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অংশ।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream