জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য চার বছর পূর্ণ করল। ২০২২ সালের ১০ আগস্ট জন্মগ্রহণ করা পূণ্যের প্রতিবছরের মতো এবারও বিশেষ দিনটি ঘিরে ছিল মাতৃত্বের বিশেষ ছোঁয়া ও ঘরোয়া আয়োজন।
রোববার (৯ আগস্ট) রাত ১২টা বাজতেই (জন্মদিনের প্রথম প্রহরে) ছেলের জন্মদিন উদযাপনের একটি ভিডিও ও বিশেষ বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন পরীমণি।
পরীমণি তার পোস্টে বলেন, প্রথম প্রহরে সন্তানকে “শুভ জন্মদিন, বাজান” বলতেই পুণ্য উত্তরে তাকে বলে ওঠে, “হ্যাপি বার্থডে টু ইউ আম্মু!”
ছেলের এই মিষ্টি প্রতিক্রিয়া স্পর্শ করে মায়ের হৃদয়। পরীমণি আবেগে আপ্লুত হয়ে লেখেন— “তাই তো! আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।”
টেবিলজুড়ে সাজানো ছিল প্রায় আধা ডজন কেক এবং চারপাশ ঢাকা ছিল রঙিন বেলুনে।
ঘরের আমেজেই পালিত হয় জন্মদিনের প্রথম প্রহর, যার পাশে বিছানায় শান্তিতে ঘুমিয়ে ছিল ছোট্ট পূণ্য।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।”
সন্তানের জন্মের পর থেকেই প্রতিবছর জাকজমক ও ভালোবাসাপূর্ণ আয়োজনে ছেলের জন্মদিন উদযাপন করে আসছেন এই চিত্রনায়িকা।
মতামত