মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মেয়েরা এগিয়ে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মেয়েরা এগিয়ে
ছবি: সংগৃহীত

আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের কোনোটিতেই পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকের কোনোটিতেই মেয়েদের ছাড়িয়ে যেতে পারেনি ছেলেরা।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ছিল ৭৩ হাজার ৬১৬ এবং ছাত্র ছিল ৬৫ হাজার ৪১৬ জন।

১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, আর ছাত্রদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ, ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ৮ দশমিক ৮২ শতাংশ বেশি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রদের ৫১ দশমিক ১৪ শতাংশ।

ফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই এবার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

বিষয় : এসএসসি এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মেয়েরা এগিয়ে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে । আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের কোনোটিতেই পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকের কোনোটিতেই মেয়েদের ছাড়িয়ে যেতে পারেনি ছেলেরা।

এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ছিল ৭৩ হাজার ৬১৬ এবং ছাত্র ছিল ৬৫ হাজার ৪১৬ জন।

১১টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, আর ছাত্রদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ, ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার ৮ দশমিক ৮২ শতাংশ বেশি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রদের ৫১ দশমিক ১৪ শতাংশ।

ফলে পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই এবার ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x