দায়িত্ব পালনকালে কঠোরতা আর আন্তরিকতার মিশেলে সবার মন জয় করেছিলেন তিনি। এবার বদলির মাধ্যমে নতুন অধ্যায় শুরু করছেন বান্দরবান সদর থানার ওসি মো. শাহেদ পারভেজ
সদরে দায়িত্বের সময় ওসি শাহেদ পারভেজ বান্দরবান সদর থানায় দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের প্রতি ছিলেন অত্যন্ত আন্তরিক। জেনে হোক কিংবা অজান্তে, অনেকেই হয়তো তাকে কষ্ট দিয়েছেন। তবুও তিনি সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
স্থানীয়দের অনেকেই বলেন, "স্যার কঠোর ছিলেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে। আর সাধারণ মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন।"
নতুন কর্মস্থল আলীকদম বর্তমানে তিনি আলীকদম থানায় বদলি হয়েছেন। পাহাড়ি এই উপজেলায় নতুন করে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
তার বিদায়ে সদর থানা এলাকার অনেকেই শুভকামনা জানিয়েছেন।
মতামত