মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জামালপুরে পুলিশের উপর হামলা, আহত ৪, গ্রেপ্তার -২

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

জামালপুরে পুলিশের উপর হামলা, আহত ৪, গ্রেপ্তার -২

জামালপুরের মেলান্দহে পুলিশের উপর হামলা হয়েছে। হামলায় আহত হয়েছে পুলিশের ৪ জন সদস্য। ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়। 

সোমবার(১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ ঘটিকার সময় মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দুই নম্বরচর গ্রামে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয় মেলান্দহ থানার এসআই হিমন(৩৪), এএসআই আওয়ার(৩৭), এএসআই আবু রায়হান(৪০) ও কনস্টেবল আবু তাহের(২৯)। আহতদের মধ্যে এসআই হিরণ জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা মেলান্দহ উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।

জানা যায়, মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দুই নম্বরচর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে এনামূল হক আদালতে বিচারাধীন একটি মামলার আসামী। আদালতে হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ঘটনার দিন ও সময়ে মেলান্দহ থানার পুলিশ এনামুল হকের বাড়ীতে অভিযান চালিয়ে এনামুল হককে আটক করে। তাকে আটক করার পর তার স্বজনরা তাকে পুলিশের কাছে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলা করে। হামলায় পুলিশের ৪ সদস্য আহত হয়। তবে আসামী এনামুল হককে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা। একই সময় পুলিশ এনামুলের স্ত্রী সবুজা বেগমকেও আটক করে। 

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, এনামুল হক মাদক মামলার ওয়ারেন্টের আসামী। তাকে ধরতে গিয়েই পুলিশ হামলার শিকার হয়। হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার অভিযান চলমান। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে পুলিশের উপর হামলা, আহত ৪, গ্রেপ্তার -২

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহে পুলিশের উপর হামলা হয়েছে। হামলায় আহত হয়েছে পুলিশের ৪ জন সদস্য। ওয়ারেন্টের আসামী ধরতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়। 

সোমবার(১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ ঘটিকার সময় মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দুই নম্বরচর গ্রামে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয় মেলান্দহ থানার এসআই হিমন(৩৪), এএসআই আওয়ার(৩৭), এএসআই আবু রায়হান(৪০) ও কনস্টেবল আবু তাহের(২৯)। আহতদের মধ্যে এসআই হিরণ জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা মেলান্দহ উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।

জানা যায়, মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দুই নম্বরচর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে এনামূল হক আদালতে বিচারাধীন একটি মামলার আসামী। আদালতে হাজিরা না দেওয়ায় আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ঘটনার দিন ও সময়ে মেলান্দহ থানার পুলিশ এনামুল হকের বাড়ীতে অভিযান চালিয়ে এনামুল হককে আটক করে। তাকে আটক করার পর তার স্বজনরা তাকে পুলিশের কাছে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের উপর হামলা করে। হামলায় পুলিশের ৪ সদস্য আহত হয়। তবে আসামী এনামুল হককে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা। একই সময় পুলিশ এনামুলের স্ত্রী সবুজা বেগমকেও আটক করে। 

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, এনামুল হক মাদক মামলার ওয়ারেন্টের আসামী। তাকে ধরতে গিয়েই পুলিশ হামলার শিকার হয়। হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার অভিযান চলমান। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream