শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সদস্য হলেন পার্বত্য প্রতিমন্ত্রী সাচিং প্রু জেরী এমপি

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সদস্য হলেন পার্বত্য প্রতিমন্ত্রী সাচিং প্রু জেরী এমপি

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের উদ্যোগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাচিং প্রু জেরী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত "পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি" র অন্যতম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি। 

 ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা-তে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, ভূমি সমস্যা সমাধান, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগের উন্নয়ন এবং পাহাড়ের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় নীতি নির্ধারণী পরামর্শ ও সুপারিশ প্রদান করাই হবে এই জাতীয় কমিটির মূল কাজ।

দায়িত্ব পেয়ে পার্বত্য প্রতিমন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি বলেন,  “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য অঞ্চলকে একটি শান্তিপূর্ণ ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় কমিটির সদস্য হিসেবে পাহাড়ের তিন জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা সরকারের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি। সবার সহযোগিতায় আমরা পার্বত্য চট্টগ্রামকে মডেল অঞ্চলে পরিণত করব।

পার্বত্য অঞ্চলের জনপ্রতিনিধি ও সুশীল সমাজ মনে করছেন, পার্বত্য প্রতিমন্ত্রীর এই কমিটিতে থাকা পাহাড়ের উন্নয়নকে আরও বেগবান করবে। বিশেষ করে তিন পার্বত্য জেলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্বত্য অঞ্চলের সর্বস্তরের মানুষ মাননীয় প্রতিমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সদস্য হলেন পার্বত্য প্রতিমন্ত্রী সাচিং প্রু জেরী এমপি

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ের উদ্যোগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাচিং প্রু জেরী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত "পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি" র অন্যতম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি। 

 ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা-তে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, ভূমি সমস্যা সমাধান, শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগের উন্নয়ন এবং পাহাড়ের জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে প্রয়োজনীয় নীতি নির্ধারণী পরামর্শ ও সুপারিশ প্রদান করাই হবে এই জাতীয় কমিটির মূল কাজ।

দায়িত্ব পেয়ে পার্বত্য প্রতিমন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি বলেন,  “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্বত্য অঞ্চলকে একটি শান্তিপূর্ণ ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। জাতীয় কমিটির সদস্য হিসেবে পাহাড়ের তিন জেলার মানুষের আশা-আকাঙ্ক্ষা সরকারের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছি। সবার সহযোগিতায় আমরা পার্বত্য চট্টগ্রামকে মডেল অঞ্চলে পরিণত করব।

পার্বত্য অঞ্চলের জনপ্রতিনিধি ও সুশীল সমাজ মনে করছেন, পার্বত্য প্রতিমন্ত্রীর এই কমিটিতে থাকা পাহাড়ের উন্নয়নকে আরও বেগবান করবে। বিশেষ করে তিন পার্বত্য জেলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্বত্য অঞ্চলের সর্বস্তরের মানুষ মাননীয় প্রতিমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream