বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

সংগৃহীত ছবি

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে নীলফামারীতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও শিক্ষা-উপহার প্রদান করা হয়।

ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি সেলিম উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয় শুরুতেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। তিনি বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিপিএ-৫ অর্জনের পাশাপাশি নৈতিকতা, সুশিক্ষা ও দেশসেবার মানসিকতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে লক্ষ্য নির্ধারণ, পরিশ্রম, সততা ও দক্ষতার সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, মেধা বিকাশ ও নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

এ ছাড়া ছাত্রশিবিরের রংপুর মহানগরের সাবেক সভাপতি নুরুল হুদা পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম ও সামাজিক দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী শহর জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম এবং সদর উপজেলা জামায়াতের সহকারী সম্পাদক আহমদ রায়হানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং উচ্চশিক্ষার প্রস্তুতিতে উৎসাহ জোগাবে।

পরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream