রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কুবিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাফিজা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় ছাত্রশক্তির ১০ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নিলয় বড়ুয়া এবং সদস্যসচিব হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সৈয়দা নাজিফা নাফিল।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম রনি। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আলামিন মজুমদার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ওমর ফারুক। যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হিসেবে মোহাম্মদ উসমান, যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) হিসেবে জোবায়ের আজম খান।

তাছাড়া আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন নাঈম ভূঁইয়া, বিল্লাল হোসেন এবং জি. এম. তৈয়বুর ইসলাম।

এ বিষয়ে সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, "জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব পদে নির্বাচিত হওয়ায় আমি গভীর কৃতজ্ঞ ও দায়বদ্ধ। এই দায়িত্ব আমার কাছে কেবল পদ নয়–এটি একটি আমানত, যা আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর অধিকার ও কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য। আপনারা আমার পাশে থাকবেন–এটাই প্রত্যাশা।"

আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, "জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করা, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো নিয়ে সোচ্চার থাকাই আমাদের প্রধান লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।"

উল্লেখ্য, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

কুবিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে নিলয়–নাফিজা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream