রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জন্য তিন মাস মেয়াদি চাইনিজ ভাষা শিক্ষা কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। চায়নার কনফুসিয়াস ইনস্টিটিউটের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়াং হু। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি চীনা প্রতিনিধি দলের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এতে শুধু ভাষা শিক্ষা নয়, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে কনফুসিয়াস ইনস্টিটিউট।

কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষ থেকে মূলত তিনটি অপশন প্রস্তাব করা হয়েছে— সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভাষা শিক্ষা, সরাসরি চীনা শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা (যা তুলনামূলক সময়সাপেক্ষ বলে জানানো হয়েছে) এবং অনলাইন-হাইব্রিড পদ্ধতি। এর বাইরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই কোর্সটি অফলাইনে পরিচালনার প্রস্তাব দিয়েছে। এই বিষয়গুলো সংবলিত একটি আনুষ্ঠানিক চিঠি শিগগিরই কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে। চিঠি পাওয়ার পর যে পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযোগী মনে হবে, সেটিই কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, প্রাথমিকভাবে অফলাইন পদ্ধতিতে তিন মাস মেয়াদি এই ভাষা কোর্স চালুর পরিকল্পনা করা হচ্ছে। এ লক্ষ্যে কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালককে মাসে অন্তত একবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এক্ষেত্রে চীনা শিক্ষকদের আবাসন সুবিধা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে, আর বাকি সার্বিক সহায়তা দেবে কনফুসিয়াস ইনস্টিটিউট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ নামে একটি ডিগ্রি বা সাবজেক্ট চালু থাকলেও, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে একটি স্বল্পমেয়াদি ভাষা কোর্স দিয়ে যাত্রা শুরু করতে চায়। পরবর্তী ধাপে একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়েও অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রস্তাব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করা হবে। কাউন্সিলে তিন মাস মেয়াদি এবং প্রধানত অফলাইনভিত্তিক প্রোগ্রামটিকেই অগ্রাধিকার দেওয়ার চিন্তা করা হচ্ছে। পাশাপাশি চতুর্থ বর্ষ অথবা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে তাদের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেহেতু তারা এক বছরের মধ্যেই স্নাতক শেষ করে বের হয়ে যাবেন। মূলত এই শেষ বর্ষের শিক্ষার্থীদের দ্রুত কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দিতেই ফোর্থ ইয়ার ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, চাইনিজ ভাষা রপ্ত করা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি ইচ্ছুক শিক্ষার্থীরা চীনে গিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগও পেতে পারবেন।

উল্লেখ্য, একই সময়ে জাপানের সঙ্গে একটি 'টু প্লাস টু' শিক্ষা কর্মসূচি নিয়েও কাজ করছে বিশ্ববিদ্যালয়, যাতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream