মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

মহানায়িকা ‘সুচিত্রা সেন’ শিরোনাম নিয়ে গান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মহানায়িকা ‘সুচিত্রা সেন’ শিরোনাম নিয়ে গান
সুচিত্রা সেন। ছবি: সংগৃহীত

বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী অসংখ্য কালজয়ী গানের এই স্রষ্টা এবার তার গানের কথায় তুলে আনলেন বাংলা চলচ্চিত্রের মহানায়িকাকে। যার শিরোনাম ‘সুচিত্রা সেন’।

‘কলেজ ক্যাফেতে, মগ্ন কফিতে; হঠাৎ দেখি তিনি আসছেন/ ধীরে ধীরে আসছেন, ঠোঁটের কোণে এক চিমটি হাসি/ যেমন আকাশপরী বাতাসে ভাসছেন, আসছেন/ তাঁকে আমরা বলতাম, আমাদের সুচিত্রা সেন’– এমন কথায় সাজানো গানটিতে কণ্ঠ দিয়েছেন স্টারসার্চ অ্যাওয়ার্ডজয়ী কণ্ঠশিল্পী আশফাকুল বারী রুমন।

পাশাপাশি গানের সুর ও সংগীতায়োজন করেছেন পার্থিব ব্যান্ডের এই কণ্ঠশিল্পী। গানের আন্তর্জাতিক স্ট্রমিং প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি গতকাল শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

শিল্পী রুমনের কথায়, শিল্পীজীবনে নানা ধরনের বিষয় নিয়ে গান করলেও কোনো চলচ্চিত্র কিংবদন্তিতে নিয়ে এমন আয়োজন এই প্রথম। এটি সম্ভব হয়েছে শুধু গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর কারণে। তাঁর লেখা এই গানটি হাতে পাওয়ার পর সর্বোচ্চ চেষ্টা ছিল, অভিনব সুর ও সংগীতায়োজনের পাশাপাশি গায়কিতে নিজেকে ভেঙে আরও নতুনভাবে তুলে ধরার। সেই চেষ্টায় কতটা সফল হয়েছেন, তার বিচারক এখন শ্রোতারা।’

গানটির সৃষ্টি নিয়ে রুমন বলেন, ‘কয়েক মাস আগে হঠাৎ এক রাতে জঙ্গী ভাই ফোন দিয়ে বলেন, ‘‘রুমন, তোমার জন্য একটা গান লিখেছি। তুমি কি একটু আসতে পারবে আমার বাসায়?’’ আমি তো স্বাভাবিকভাবেই মহাআনন্দিত! পরদিনই গিটার নিয়ে চলে গেলাম জঙ্গী ভাইয়ের বাসায়।

 গানের কথা পড়ে শুরুতেই চমকে গিয়েছিলাম। কারণ একটাই, গানটি লেখা বাংলা চলচ্চিত্রের মহানায়িকাকে নিয়ে; যা আমার কাছে ছিল একেবারে অপ্রত্যাশিত। তারপরও অভিনব কিছু তুলে ধরার প্রয়াসে সেই গীতিকথায় সুর বানাতে শুরু করি। সুর করার পর জঙ্গী ভাইও সেটি পছন্দ করেন। এরপরও সুর-সংগীতে অনেক কাটাছেঁড়াও করতে হয়েছে, সমকালীন শ্রোতাদের কথা ভেবে। একইভাবে সংগীতায়োজনে দীর্ঘদিন নানা নিরীক্ষা শেষে গানটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করেছি। এখন গান শুনে শ্রোতারা যদি বলেন, কাজটি তাদের ভালো লেগেছে, তাহলেই এই প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে।’

এদিকে ‘সুচিত্রা সেন’ গানের পর আরও বেশ কিছু ভিন্ন ধাঁচের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন রুমন। সে গানগুলো চলতি বছরের বিভিন্ন প্রান্তে প্রকাশ পাবে বলেও এই শিল্পী ও সুরকার জানান।

বিষয় : সুচিত্রা সেন গান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মহানায়িকা ‘সুচিত্রা সেন’ শিরোনাম নিয়ে গান

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম

0:00 0:00
1.0x