সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

হিজড়া জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি সহজীকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটিতে অবস্থিত পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট (PIDM) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

‘আশার আলো সোসাইটি (AAS)’-এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৬ এর সমাজকল্যাণ অফিসার সাইফুল ইসলাম। 

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইড ও 'আমরাই পারি'-এর সহযোগিতায় পরিচালিত "নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপ্রশাসন সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা সমাজে পিছিয়ে পড়া ও প্রান্তিক হিজড়া জনগোষ্ঠীর সেবা প্রাপ্তির বর্তমান চ্যালেঞ্জ, অগ্রগতির ক্ষেত্রসমূহ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হিজড়া জনগোষ্ঠীর অধিকার সুসংহত করা এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ করা হয়।

আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক দিক উপস্থাপন করেন আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো সানোয়ার হোসেন। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরশনের ডা. মো ইমন হোসেন, ঢাকা জজ কোর্টের আইনজীবী এড. কাজী কামাল, স্বপ্ন জয়ী ফাউন্ডেশনের সভাপতি রাখি শেখসহ সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট সামাজিক সংগঠনের কর্মকর্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হিজড়া জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি সহজীকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ঢাকায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর আদাবর বায়তুল আমান হাউজিং সোসাইটিতে অবস্থিত পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট (PIDM) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

‘আশার আলো সোসাইটি (AAS)’-এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৬ এর সমাজকল্যাণ অফিসার সাইফুল ইসলাম। 

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ক্রিশ্চিয়ান এইড ও 'আমরাই পারি'-এর সহযোগিতায় পরিচালিত "নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপ্রশাসন সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা সমাজে পিছিয়ে পড়া ও প্রান্তিক হিজড়া জনগোষ্ঠীর সেবা প্রাপ্তির বর্তমান চ্যালেঞ্জ, অগ্রগতির ক্ষেত্রসমূহ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হিজড়া জনগোষ্ঠীর অধিকার সুসংহত করা এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ করা হয়।

আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক দিক উপস্থাপন করেন আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মো সানোয়ার হোসেন। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরশনের ডা. মো ইমন হোসেন, ঢাকা জজ কোর্টের আইনজীবী এড. কাজী কামাল, স্বপ্ন জয়ী ফাউন্ডেশনের সভাপতি রাখি শেখসহ সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট সামাজিক সংগঠনের কর্মকর্তারা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream