সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গ নিয়ে সিলেট ওসমানী ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হাম ও উসের্গে মৃত্যু দাঁড়িয়েছে ২১৭ জনে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১ মাস বয়সী আফরিন ও সাড়ে ৪ মাস বয়সী মাইশা মারা যায়। এছাড়া ওমর নামে ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে হবিগঞ্জ সদর হাসপাতালে। তারা পিআইসিইতে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, সিলেটের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৪৬৯ জন রোগী। এর মধ্যে ১৬৭ জন ওসমানী ও ১৩৯ জন শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন।  বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

অসুস্থ রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে ছুটে গেলেন বিএনপি নেতা জাবেদ রেজা

দলীয় নেতা-কর্মীসহ অসুস্থ রোগীদের সার্বিক খোঁজখবর নিতে বান্দরবান সদর হাসপাতালে ছুটে যান বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। বৃহস্পতিবার  তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন অসুস্থ রোগীদের পাশে বসে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসা ঠিকমতো চলছে কিনা জানতে চান এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।হাসপাতালে ভর্তি থাকা দলীয় নেতা-কর্মীদেরও খোঁজ নেন তিনি। তাদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।এ সময় জাবেদ রেজা বলেন, “মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকাই রাজনীতির আসল উদ্দেশ্য। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিএনপি সব সময় গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে ছিল, আছে, থাকবে।”হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনরা জাবেদ রেজার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, জাবেদ রেজা শুধু নেতা নয়, তিনি গরিব মেহনতি মানুষের অভিভাবক। বিপদে-আপদে তিনি সব সময় সাধারণ মানুষের পাশে ছুটে আসেন।এ সময় বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অসুস্থ রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে ছুটে গেলেন বিএনপি নেতা জাবেদ রেজা

পেয়ারা পাতার ব্যবহারবিধি ও উপকারিতা

ভিটামিন সি ও নানা পুষ্টিগুণে সমৃদ্ধ ফল হিসেবে পেয়ারা অত্যন্ত পরিচিত। তবে শুধু ফলই নয়, পেয়ারা গাছের পাতাতেও রয়েছে বহুবিধ ঔষধি গুণ। দীর্ঘদিন ধরেই আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় পেয়ারা পাতার ব্যবহার চলে আসছে। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, ফ্ল্যাভোনয়েড ও অন্যান্য উদ্ভিজ্জ উপাদান শরীরের বিভিন্ন জটিলতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।হজমশক্তি বৃদ্ধি ও পেটের সমস্যা নিয়ন্ত্রণে পেয়ারা পাতার ব্যবহার বেশ পুরোনো। বিশেষ করে ডায়রিয়া বা পাতলা পায়খানার ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে এর নির্যাস ব্যবহার করা হয়। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, পেয়ারা পাতার উপাদান অন্ত্রের কার্যকলাপ স্বাভাবিক রাখতে এবং ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে।পেয়ারা পাতায় থাকা বিশেষ উদ্ভিজ্জ উপাদান খাবার থেকে শর্করা শোষণের প্রক্রিয়াকে ধীর করতে পারে। ফলে খাবারের পর রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে এটি সহায়ক। তবে ডায়াবেটিসের নিয়মিত ওষুধের বিকল্প হিসেবে এটি গ্রহণ করা উচিত নয়।বেশ কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে, পেয়ারা পাতার অ্যান্টিঅক্সিড্যান্ট রক্তে ক্ষতিকর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে এ বিষয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে।এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের অক্সিডেটিভ স্ট্রেস এবং ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে। পাশাপাশি পরীক্ষাগারে বিভিন্ন ত্বকের জীবাণুর বিরুদ্ধেও এর কার্যকরী ভূমিকা লক্ষ করা গেছে।পেয়ারা পাতার শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের হাত থেকে রক্ষা করে, যা সামগ্রিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।পরিষ্কার ও তাজা পেয়ারা পাতা ভালোভাবে ধুয়ে পানিতে ফুটিয়ে নিন। এরপর সেই পানি ছেঁকে নিয়ে চায়ের মতো পান করার প্রচলন রয়েছে।স্বাস্থ্যকর হলেও পেয়ারা পাতার পানি অতিরিক্ত পরিমাণে পান করা উচিত নয়। বিশেষ করে যাঁরা নিয়মিত ডায়াবেটিস বা অন্য কোনো জটিল রোগের ওষুধ সেবন করেন, তাঁরা এটি নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

পেয়ারা পাতার ব্যবহারবিধি ও উপকারিতা

ফতুল্লার মাদরাসায় অগ্নিকাণ্ড, এখনও হাসপাতালে ৯ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ৯ শিক্ষার্থী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট ৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৮৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।বুধবার (১১ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।তিনি বলেন, বর্তমানে ৯ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের মধ্যে দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থীকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালু রাখতে মেকানিক্যাল ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হচ্ছে। গত সোমবার দিবাগত রাতে ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় আগুন লাগে। মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। রাতে ওই ভবনে প্রায় ২৫০ শিক্ষার্থী ছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের কক্ষ দুটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় ধোঁয়ায় শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। পরে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ফতুল্লার মাদরাসায় অগ্নিকাণ্ড, এখনও হাসপাতালে ৯ শিক্ষার্থী

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনেই ঢাকায় ভর্তি ৭২১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫-এ। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২১ জন, চট্টগ্রামে ২৭৫, খুলনায় ১৬১, বরিশালে ১৪৩, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৮৮ এবং রংপুরে ৪৩ জন রয়েছে। এ সময়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিল। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে ডেঙ্গুতে মারা যায় ১৭৪ জন, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৩৬ জন।

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনেই ঢাকায় ভর্তি ৭২১

রিলসের আসক্তি কাটিয়ে মনোযোগ ফেরানোর নতুন উপায়

সময় দেখার জন্য হাতে ফোন নেওয়ার পর টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুকের রিলসের চক্রে পড়ে কখন যে মূল্যবান ৪০-৪৫০ মিনিট পার হয়ে যায়, তা অনেক সময় টেরই পাওয়া যায় না। দক্ষিণ কোরিয়ার অচেনা ব্যক্তির খাবার খাওয়ার ভিডিও, নতুন কোনো গানের নাচ কিংবা এআই দিয়ে তৈরি কাল্পনিক প্রেমের গল্প—আমাদের মস্তিষ্ককে খুব সহজেই আটকে রাখে এই অন্তহীন স্ক্রলিংয়ের ফাঁদে। মজার ব্যাপার হলো, অতিরিক্ত রিলস দেখার কুফল নিয়ে সচেতনতামূলক ভিডিও যারা দেখেন, তারাও এই চক্র থেকে বের হতে পারেন না।এই স্ক্রিন আসক্তি থেকে মুক্তি পেতে এবং সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকতে বর্তমানে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে নতুন একটি কৌশল। এর নাম ‘ব্রেন স্ট্যাকিং’ (Brain Stacking)।ব্রেন স্ট্যাকিং হলো এমন কিছু বাস্তব ও আনন্দদায়ক কাজের একটি ছোট্ট তালিকা বা সংগ্রহ তৈরি করা, যেখানে কোনো ধরনের স্মার্টফোন, গ্যাজেট বা ইন্টারনেটের প্রয়োজন হয় না।কী থাকে এই তালিকায়? উপন্যাস পড়া, সুডোকু বা ক্রসবোর্ড মেলানো, ডায়েরি বা নোট লেখা, স্কেচ বা ছবি আঁকা কিংবা পত্রিকার কোনো ধাঁধার সমাধান করা।পদ্ধতিটি কীভাবে কাজ করে? এই জিনিসগুলো বা বই-খাতা একসঙ্গে নিজের হাতের কাছে (যেমন পড়ার টেবিলে বা খাটের পাশে) গুছিয়ে রাখতে হয়। যখনই আপনার মনে হবে একটু ফোন হাতে নিয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুকে ঢুঁ মারি, ঠিক তখনই ফোনের বদলে চোখের সামনে থাকা সেই অফলাইন কাজগুলোর মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে এই ট্রেন্ডটি জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রেখেছেন কনটেন্ট নির্মাতা ম্যান্ডি রুলজ। অনেকে একটানা ৪৫ মিনিট পর্যন্ত এই অফলাইন কার্যক্রমে সময় কাটালেও এর জন্য কোনো নির্দিষ্ট বা কঠোর সময়সীমা নেই; আপনি আপনার সুবিধামতো ১০ মিনিট দিয়েও শুরু করতে পারেন।সুডোকু বা লজিক পাজল খেলার মাধ্যমে স্মৃতিশক্তি এবং যুক্তি দিয়ে জটিল বিষয় চিন্তা করার ক্ষমতা বাড়ে।বই পড়া বা ডায়েরি লেখার মতো অভ্যাসের ফলে মানুষের মনোযোগ দীর্ঘস্থায়ী হয় এবং গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা ফিরে আসে।রিলসের জগত থেকে বের হয়ে বাস্তব ও মননশীল কাজের সঙ্গে যুক্ত থাকায় মানসিক ক্লান্তি ও অস্থিরতা কমে, ফলে গভীর মানসিক তৃপ্তি লাভ করা সম্ভব হয়।এর জন্য নতুন করে কোনো ব্যয়বহুল সরঞ্জাম বা বই কেনার প্রয়োজন নেই। বাড়িতে পড়ে থাকা পুরোনো কোনো উপন্যাস, অসমাপ্ত বই, কোনো পুরোনো খাতা কিংবা খবরের কাগজের ধাঁধার পাতা দিয়েই এটি শুরু করা যেতে পারে।কফি বা চা খাওয়ার পরের সময়টিতে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে মাত্র ১০ মিনিট ফোন দূরে রেখে এই অভ্যাসটি চর্চা করতে পারেন।মনে রাখবেন, প্রথম দিন থেকেই রাতারাতি রিলসের নেশা কেটে যাবে না। কোনো কোনো দিন হয়তো আবারও রিলস দেখার তীব্র ইচ্ছা জাগতে পারে, যা খুব স্বাভাবিক। তবে নিয়মিত চর্চা করলে ফোনের ওপর অযাচিত নির্ভরতা কমানোর পাশাপাশি শৈশবের বা তারুণ্যের হারিয়ে যাওয়া সুন্দর শখগুলোও নতুন করে নিজের জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

রিলসের আসক্তি কাটিয়ে মনোযোগ ফেরানোর নতুন উপায়

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮২ জন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হাম উপসর্গে মারা গেছেন পাঁচজন। এছাড়া ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ১০৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন হাম রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

টক ফলের ৭টি উপকারিতা: জেনে নিন

মিষ্টি ও উজ্জ্বল রঙের সাইট্রাস বা টক ফল কেবল শীতের রোদের আমেজই আনে না, বরং সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। লেবু, কমলা, জাম্বুরা বা বাতাবি লেবুর মতো টক ফলগুলোতে রয়েছে পুষ্টির এক অপার ভাণ্ডার। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে ক্যানসার ও মস্তিষ্কের সুরক্ষায় এই ফলগুলোর কার্যকারিতা চিকিৎসাবিজ্ঞানেও স্বীকৃত।টক ফল ভিটামিন ‘সি’-এর অন্যতম শ্রেষ্ঠ উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক মসৃণ রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, মাত্র একটি মাঝারি আকারের কমলালেবু থেকেই দৈনিক চাহিদার পুরো ভিটামিন ‘সি’ পাওয়া সম্ভব। এছাড়া এতে ভিটামিন ‘বি’, পটাসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও তামার পাশাপাশি ৬০টিরও বেশি ধরনের ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে।এই জাতীয় ফলগুলো ফাইবারের দারুণ উৎস (যেমন—মাত্র এক কাপ কমলায় প্রায় চার গ্রাম ফাইবার থাকে)। এটি হজম প্রক্রিয়া উন্নত করতে এবং ওজন নিয়ন্ত্রণে দারুণ সাহায্য করে। বিশেষ করে কমলায় থাকা দ্রবণীয় ফাইবার রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে কার্যকরী ভূমিকা রাখে।যারা ওজন বা ক্যালোরি নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের খাদ্যতালিকায় টক ফল আদর্শ পছন্দ। এতে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম থাকলেও পর্যাপ্ত পানি ও ফাইবার থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে।প্রস্রাবে সাইট্রেটের মাত্রা কমে গেলে অনেক সময় কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি তৈরি হয়। সাইট্রাস ফল প্রস্রাবে সাইট্রেটের মাত্রা প্রাকৃতিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে, যা কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা অনেকটাই কমিয়ে দেয়।বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত টক ফল খাওয়ার অভ্যাস খাদ্যনালী, পাকস্থলী, স্তন ও অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে থাকা ফ্ল্যাভোনয়েডসহ বিভিন্ন উদ্ভিদ যৌগ নতুন ক্যানসার কোষ গঠনে বাধা দেয় এবং ক্ষতিকারক কার্সিনোজেনকে নিষ্ক্রিয় করে।সাইট্রাস ফল নিয়মিত খাওয়ার ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। এসব ফলের মধ্যে থাকা বিশেষ কিছু ফ্ল্যাভোনয়েড (যেমন—নারিংজিন) শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সরাসরি ভূমিকা রাখে।টক ফলে বিদ্যমান ফ্ল্যাভোনয়েড মস্তিষ্কের স্নায়ুকোষ রক্ষায় দারুণ কার্যকরী। এগুলো আলঝেইমার ও পারকিনসনের মতো মারাত্মক নিউরোডিজেনারেটিভ রোগ বা স্মৃতিভ্রংশ প্রতিরোধে সহায়তা করে।

টক ফলের ৭টি উপকারিতা: জেনে নিন

সিলেটে হামে মৃত্যু ২০৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৩৬

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। অবশ্য গত ২৪ ঘন্টায় নতুন কোনো হাম রোগী সনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শুক্রবারের (৩০ অক্টোবর) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে আরেক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রাজ আহমেদ। বয়স মাত্র ১০ মাস। সে হবিগঞ্জের লাখাই থানার মিঠু মিয়ার ছেলে।রাজসহ এ বছর সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট মৃত্যু হয়েছে ২০৫ জনের। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১০ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৩, হবিগঞ্জের ৩৩, মৌলভীবাজারের ১৬ ও সুনামগঞ্জের ৭৩ জন।এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন কারো হাম সনাক্ত হয়নি। তবে এ বছর মোট হাম সনাক্ত হয়েছে ১ হাজার ১১৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জের ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জের ৩৫৭ জন।এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৯, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭, পার্কভিউ মেডিকেলে কলেজ হাসপাতালে ৪, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৪, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজারে ১, মৌলভীবাজার সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৮ এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৫১ জন।

সিলেটে হামে মৃত্যু ২০৫ জনের, হাসপাতালে ভর্তি আরও ১৩৬

মাথাব্যথা দূর করার সহজ উপায়

মাথাব্যথা একটি অতি পরিচিত শারীরিক সমস্যা, যা আমাদের দৈনন্দিন কাজকর্মে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে। তবে সামান্য কিছু সচেতনতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং অভ্যাসের পরিবর্তন মাথাব্যথার তীব্রতা ও পুনরাবৃত্তি কমাতে দারুণ কার্যকর ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্যবিষয়ক প্রখ্যাত ওয়েবসাইট ‘হেলথলাইন’-এর তথ্য অনুযায়ী, শরীরে ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজের ঘাটতি দূর করা এবং সুষম জীবনযাপন মাথাব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে।পর্যাপ্ত ঘুমের অভাব, শরীরে পানিশূন্যতা, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা ডায়েটের নামে ক্যালোরি কঠোরভাবে সীমিত করা এবং অতিরিক্ত মানসিক চাপ।অতিরিক্ত উজ্জ্বল আলো, জোরালো শব্দ এবং তীব্র সুগন্ধ বা রাসায়নিকের গন্ধ অনেক সময় মাথাব্যথা বাড়িয়ে দেয়।কিছু নির্দিষ্ট খাবার, হিস্টামিনযুক্ত খাবার এবং প্রক্রিয়াজাত মাংসে (যেমন—হট ডগ, সসেজ ও বেকন) ব্যবহৃত নাইট্রেট ও নাইট্রাইট প্রিজারভেটিভ মাথাব্যথার অন্যতম কারণ হতে পারে।মাথাব্যথার ওষুধ ঘন ঘন খাওয়ার ফলে ব্যথা উপশম না হয়ে বরং উপসর্গ আরও জটিল আকার ধারণ করতে পারে।প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, প্রাপ্তবয়স্কদের জন্য রাতে ৭ থেকে ৯ ঘণ্টা মানসম্মত ঘুম নিশ্চিত করা এবং নিয়মিত ব্যায়াম করা।আদার মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রদাহরোধী (Anti-inflammatory) উপাদান মাথাব্যথা কমাতে দারুণ সাহায্য করে। এছাড়া কোএনজাইম কিউ-টেন এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখতে অত্যন্ত সহায়ক।কারকিউমিন, ক্যামোমিল ও বাটারবারের মতো কিছু ভেষজ উপাদান উপকারী হতে পারে। তবে যেকোনো ভেষজ সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি এসেনশিয়াল অয়েল, আকুপাংচার এবং ইয়োগাও বেশ কার্যকরী ভূমিকা পালন করে।ব্যথা কমাতে কড়া কফি বা চায়ে থাকা ক্যাফেইন কখনো কখনো উপশমে সাহায্য করে (যদিও অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ ক্ষতিকর)।মাথাব্যথা যদি দীর্ঘস্থায়ী বা তীব্র প্রকৃতির হয়, তবে তা ভিটামিন বি১২ বা আয়রনের ঘাটতি কিংবা অন্য কোনো জটিল শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।বিশেষ করে হঠাৎ করে প্রচণ্ড মাথাব্যথা শুরু হওয়া কিংবা তার সঙ্গে শারীরিক দুর্বলতা, বিভ্রান্তি বা দৃষ্টিশক্তি হ্রাসের মতো ঝুঁকিপূর্ণ উপসর্গ দেখা দিলে অবিলম্বে জরুরি চিকিৎসাসেবা নিতে হবে।

মাথাব্যথা দূর করার সহজ উপায়

স্বাস্থ্য খাতের উন্নয়নে দুই বছরের পরিকল্পনা জানালেন মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য খাতে আগামী দুই বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আনতে চায় সরকার বলে জানিয়েছেন ।রাজধানীর আগারগাঁওয়ে বৃহস্পতিবার সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে উন্নীত করা হবে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট চালু করা হবে। তিনি বলেন, মানসিক রোগীদের শয্যা ও চিকিৎসাসেবা বাড়াতে মানসিকভাবে অসুস্থদের জন্য নতুন হাসপাতাল তৈরির কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে কেবল চিকিৎসায় নির্ভর না হয়ে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

স্বাস্থ্য খাতের উন্নয়নে দুই বছরের পরিকল্পনা জানালেন মন্ত্রী

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৯৫

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৯৫ জন সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ২৩২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। পাশাপাশি পরীক্ষায় আরও ৬৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন শনাক্ত সন্দেহজনক রোগীর সংখ্যায় সবচেয়ে বেশি আক্রান্তের তথ্য পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে নতুন রোগীর সংখ্যা ২৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৪১ জন। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪০ জনে। এদিকে আক্রান্তদের অনেকেই বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন অনেকে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করার উদ্যোগ অব্যাহত রেখেছে।

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৯৫

যাদের জন্য ডাবের পানি ক্ষতিকর হতে পারে

গ্রীষ্মের খরতাপে শরীর ঠান্ডা রাখতে এবং দেহের হারানো আর্দ্রতা ও ক্লান্তি দূর করতে ডাবের পানির জুড়ি নেই। পুষ্টিবিদদের মতে, প্রকৃতির এই অমূল্য পানীয়তে থাকা প্রচুর পটাশিয়াম এবং প্রয়োজনীয় খনিজ উপাদান শরীরের ভেতরের ইলেকট্রোলাইট ও তরলের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।তবে স্বাস্থ্যকর হলেও এই পানীয়টি কিন্তু সবার শরীরের জন্য সমানভাবে উপযোগী নয়। বিশেষ কিছু শারীরিক জটিলতায় ভুগতে থাকা ব্যক্তিদের ডাবের পানি পানের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। সাধারণ মানুষের জন্য এটি উপকারী হলেও যাদের কিডনিজনিত জটিলতা বা ডায়ালাইসিস চলছে, তাঁদের শরীর অতিরিক্ত পটাশিয়াম বাইরে বের করে দিতে পারে না। তাই কিডনি রোগীদের ডাবের পানি এড়িয়ে চলাই শ্রেয়।যদিও এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক পানীয়, তবুও ডাবের পানিতে নির্দিষ্ট মাত্রায় শর্করা বা সুগার থাকে। ফলে একবারে বেশি পরিমাণে ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা হুট করে বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের এটি পানের পূর্বে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে পরিমিত পরিমাণে খাওয়া উচিত।বিরল হলেও কারও কারও ডাবের পানি বা এর কোনো উপাদানে অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে। আগে থেকে অ্যালার্জির প্রবণতা থাকলে ডাবের পানি না খাওয়াই ভালো, অথবা পানের আগে চিকিৎসকের সুনির্দিষ্ট পরমর্শ নেওয়া জরুরি।সংক্ষেপে, ডাবের পানি একটি অনন্য প্রাকৃতিক পানীয় হলেও নিজের শারীরিক অবস্থা বুঝে ও পরিমিত পরিমাণে গ্রহণ করাই স্বাস্থ্যসম্মত।

যাদের জন্য ডাবের পানি ক্ষতিকর হতে পারে

২০২৬ সালে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ ক্ষতিকর ওজোন দূষণের শিকার

 ২০২৬ সালের প্রথম আট মাসে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ ভূপৃষ্ঠের ক্ষতিকর মাত্রার ওজোন দূষণের মধ্যে বসবাস করেছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস অ্যাটমস্ফিয়ার মনিটরিং সার্ভিস' (CAMS)-এর এক নতুন বিশ্লেষণে এ উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।তুরস্কের একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে তীব্র তাপপ্রবাহ এবং মানবসৃষ্ট বায়ুদূষণ—এ দুটির যৌথ প্রভাবেই বিশ্বের এক বিশাল অঞ্চলে ওজোন দূষণের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বের মাত্র ৫ শতাংশ মানুষ 'ভালো' মানের ওজোনযুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন।এশিয়ার প্রায় ৬০ শতাংশ মানুষ 'অত্যন্ত খারাপ' মাত্রার ওজোনের সংস্পর্শে এসেছেন। 'খারাপ', 'অত্যন্ত খারাপ' ও 'অত্যন্ত দুর্বল'—এই তিন ক্যাটাগরি হিসাব করলে এশিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের হার দাঁড়ায় ৯০ শতাংশে।ইউরোপের প্রায় ৫০ শতাংশ মানুষ ক্ষতিকর ওজোনের মুখোমুখি হয়েছেন, যেখানে জুন থেকে আগস্ট মাসের প্রখর দাবদাহ ওজোন তৈরিতে ভূমিকা রেখেছে। অন্যদিকে উত্তর আমেরিকায় দাবানল থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ার কারণে দুই-তৃতীয়াংশের বেশি মানুষ অতিরিক্ত ওজোন দূষণের শিকার হয়েছেন।ওশেনিয়া অঞ্চলের শতভাগ মানুষ 'ভালো' বা 'মোটামুটি ভালো' মাত্রার বাতাসে ছিলেন। এছাড়া দক্ষিণ আমেরিকায় ৮১ শতাংশ এবং আফ্রিকায় ৫৬ শতাংশ মানুষ তুলনামূলক ভালো বায়ুমণ্ডলে বসবাস করেছেন।সিএএমএস-এর প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে বায়ুদূষণ কোনো নির্দিষ্ট সীমানায় আটকে থাকে না। দাবানলের ধোঁয়া, মরুভূমির বালুঝড় ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ জাতীয় সীমানা ও মহাসাগর পেরিয়ে হাজার হাজার কিলোমিটার দূরের এলাকাকেও মারাত্মকভাবে দূষিত করে।বিজ্ঞানীরা এই চক্রকে ‘ওজোন-জলবায়ু শাস্তি’ (Ozone-climate penalty) হিসেবে বর্ণনা করেছেন। ওজোন নিজেই একটি ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস, আর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে বিষাক্ত ওজোন তৈরির অনুকূল পরিবেশ আরও সহজ হয়ে ওঠে।কোপার্নিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিস (CAMS)-এর পরিচালক লরেন্স রুইল জানান, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় কেবল স্থানীয় ব্যবস্থা যথেষ্ট নয়; বরং জাতীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

২০২৬ সালে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ ক্ষতিকর ওজোন দূষণের শিকার

বান্দরবান সদর হাসপাতালে রোগীদের জন্য পঁচা-বাসি খাবার, তীব্র ক্ষোভ

বান্দরবান প্রতিনিধি:বান্দরবান জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের সাথে চলছে চরম অবহেলা ও অমানবিক কাণ্ড। হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে দেওয়া হচ্ছে পঁচা, বাসি ও চরম অপরিষ্কার খাবার— এমন অভিযোগে ফুঁসে উঠেছেন রোগী ও স্বজনরা।সরেজমিনে দেখা যায়, রোগীদের পাতে যে খাবার দেওয়া হচ্ছে তা মুখে তোলার মতো নয়। ভাতের মধ্যে পোকা, ডালে পানি ছাড়া কিছুই নেই, আর তরকারিতে দুর্গন্ধ। যে খাবার দেখলেই বমি আসে, সেই খাবারই খেতে বাধ্য হচ্ছেন অসহায় গরীব রোগীরা।এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার রোগী ৩ দিন ধরে ভর্তি। হাসপাতালের খাবার এত নোংরা যে আমরা বাইরে থেকে কিনে খাওয়াচ্ছি। এই খাবার খেলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। গরীব বলে কি আমাদের সাথে এমন আচরণ?"আরেক রোগী বলেন, "সরকার আমাদের জন্য ভালো খাবারের টাকা দেয়, কিন্তু সেই টাকা যায় কই? আমরা এই অখাদ্য খাবার চাই না।"স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের খাবারের জন্য সরকার প্রতিজন রোগীর জন্য মোটা অংকের টাকা বরাদ্দ দেয়। কিন্তু ঠিকাদার ও অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেই টাকা লুটপাট হচ্ছে আর রোগীদের পাতে তুলে দেওয়া হচ্ছে নিম্নমানের অখাদ্য।এই ঘটনায় পুরো হাসপাতাল জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবিলম্বে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং খাবারের মান পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।

বান্দরবান সদর হাসপাতালে রোগীদের জন্য পঁচা-বাসি খাবার, তীব্র ক্ষোভ

অজ্ঞান ব্যক্তির মুখে পানি ছিটাচ্ছেন? বিপদ ডেকে আনতে পারে এই ভুল

হঠাৎ কেউ অজ্ঞান হয়ে পড়ে গেলে অনেকেই তার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কেউ কেউ আবার মুখে পানি, শরবত বা অন্য কোনো পানীয় দেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এসব কাজ বিপজ্জনক হতে পারে। বিশেষ করে অচেতন ব্যক্তির মুখে পানি বা খাবার দিলে তা শ্বাসনালিতে প্রবেশ করে শ্বাসকষ্ট কিংবা দম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।চিকিৎসকদের মতে, কেউ অজ্ঞান হয়ে গেলে প্রথমে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে কি না, তা পরীক্ষা করা জরুরি। একই সঙ্গে অজ্ঞান হওয়ার সম্ভাব্য কারণ বুঝে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।কেন মানুষ অজ্ঞান হয়ে যায়?শরীরে পানিশূন্যতা, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া কিংবা রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার কারণে মানুষ সাময়িকভাবে জ্ঞান হারাতে পারেন। অতিরিক্ত গরম, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, তীব্র মানসিক চাপ, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ কিংবা হঠাৎ বসা বা শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ানোর কারণেও এমনটি হতে পারে।এ ছাড়া হৃদযন্ত্র বা স্নায়ুতন্ত্রের জটিলতা, অতিরিক্ত কাশি এবং অন্যান্য শারীরিক সমস্যাও অজ্ঞান হওয়ার কারণ হতে পারে। তাই অজ্ঞান হওয়ার ঘটনাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়।অজ্ঞান ব্যক্তির মুখে পানি ছিটানো কেন বিপজ্জনক?অচেতন অবস্থায় মানুষের গিলে খাওয়ার স্বাভাবিক ক্ষমতা ব্যাহত হতে পারে। এ সময় মুখে পানি, শরবত বা অন্য কোনো তরল ঢেলে দিলে তা খাদ্যনালির পরিবর্তে শ্বাসনালিতে প্রবেশ করতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ ঘটনাকে ‘অ্যাসপিরেশন’ বলা হয়। এর ফলে শ্বাসকষ্ট, শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়া কিংবা ফুসফুসে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।এ ছাড়া মুখে পানি ছিটানো, থাপ্পড় দেওয়া, ঝাঁকানো কিংবা স্যান্ডেল দিয়ে আঘাত করার মাধ্যমে জ্ঞান ফেরানোর চেষ্টা কার্যকর প্রাথমিক চিকিৎসা নয়। বরং এসব করতে গিয়ে জরুরি চিকিৎসা দিতে দেরি হতে পারে। অজ্ঞান হওয়ার পেছনে হৃদযন্ত্রের গুরুতর সমস্যা থাকলে সেই বিলম্ব প্রাণঘাতীও হতে পারে।কেউ অজ্ঞান হয়ে গেলে কী করবেন?কেউ হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে আতঙ্কিত না হয়ে কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি।প্রথমে ব্যক্তিটি সাড়া দিচ্ছেন কি না এবং স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন কি না, তা পরীক্ষা করুন। আশপাশের কাউকে জরুরি চিকিৎসাসেবায় ফোন করতে বলুন। ব্যক্তি শ্বাস না নিলে বা স্বাভাবিক শ্বাস না থাকলে জরুরি সহায়তা ডেকে দ্রুত সিপিআর শুরু করুন, যদি তা জানা থাকে।ব্যক্তি স্বাভাবিকভাবে শ্বাস নিলে এবং মেরুদণ্ডে আঘাতের আশঙ্কা না থাকলে তাকে নিরাপদ অবস্থানে রাখুন। অচেতন অবস্থায় শ্বাস চলতে থাকলে প্রয়োজন অনুযায়ী একপাশে কাত করে শুইয়ে রাখা যেতে পারে, যাতে বমি বা লালা শ্বাসনালিতে প্রবেশের ঝুঁকি কমে। তবে মাথা, ঘাড় বা মেরুদণ্ডে আঘাতের আশঙ্কা থাকলে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না।গলা বা বুকের আঁটসাঁট পোশাক ঢিলে করে দিন এবং শ্বাস-প্রশ্বাসের দিকে নজর রাখুন। অচেতন ব্যক্তির মুখে কোনো খাবার, পানি বা ওষুধ দেবেন না। জ্ঞান ফিরে এলেও পুরোপুরি সুস্থ বোধ করার আগে তাকে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে দেবেন না।কখন জরুরি চিকিৎসা প্রয়োজন?অজ্ঞান হওয়ার পর এক মিনিটের মধ্যে স্বাভাবিক জ্ঞান ফিরে না এলে জরুরি চিকিৎসাসেবা নিতে হবে। এ ছাড়া পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়া, রক্তপাত, খিঁচুনি, বুকে ব্যথা, তীব্র বুক ধড়ফড়, শ্বাসকষ্ট কিংবা হৃদরোগের ইতিহাস থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।ব্যায়ামের সময় বা শুয়ে থাকা অবস্থায় কেউ অজ্ঞান হয়ে পড়লেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। গর্ভবতী ব্যক্তি কিংবা আগে থেকে ডায়াবেটিস বা হৃদরোগে আক্রান্ত কারও ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।যেসব ভুল এড়িয়ে চলবেনঅজ্ঞান ব্যক্তির মুখে পানি বা শরবত ঢালা, মুখে পানি ছিটানো, থাপ্পড় দেওয়া কিংবা জোরে ঝাঁকানো থেকে বিরত থাকুন। শ্বাস-প্রশ্বাস পরীক্ষা না করে শুধু জ্ঞান ফেরানোর চেষ্টা করাও ঠিক নয়। একই সঙ্গে ব্যক্তিকে একা ফেলে রাখবেন না।অজ্ঞান হওয়ার কারণ সব সময় সাধারণ নাও হতে পারে। তাই দ্রুত পরিস্থিতি যাচাই, শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী জরুরি চিকিৎসা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।তথ্যসূত্র: Healthdirect, MedlinePlus, Healthwise ও The Indian Express।

অজ্ঞান ব্যক্তির মুখে পানি ছিটাচ্ছেন? বিপদ ডেকে আনতে পারে এই ভুল
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream