রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বঙ্গভবনে আমন্ত্রণ না পেয়ে দুঃখ প্রকাশ সাবেক রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বঙ্গভবনে আমন্ত্রণ না পেয়ে দুঃখ প্রকাশ সাবেক রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ওই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় দুঃখ ও বিব্রতবোধ করছেন বলেও মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। বঙ্গভবনের কর্মকর্তারাও জানান, অনুষ্ঠানটির মূল আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির জন্য আসন রাখার কোনো নির্দেশনাও পাওয়া যায়নি।

এ বিষয়ে মো. সাহাবুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি কোনো আমন্ত্রণ পাননি এবং বিষয়টি তাকে দুঃখিত ও বিব্রত করেছে। এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি। তিনি বলেন, আগের তুলনায় শরীর খারাপ যাচ্ছে এবং পা ফুলে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরাতেও সমস্যা হচ্ছে। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্রে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও অটোনমিক নিউরোপ্যাথিসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা উল্লেখ করেন তিনি।

২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা সাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী বিএনপি সরকারের সময়ও রাষ্ট্রপতির পদে ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বঙ্গভবনে আমন্ত্রণ না পেয়ে দুঃখ প্রকাশ সাবেক রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ওই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় দুঃখ ও বিব্রতবোধ করছেন বলেও মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। বঙ্গভবনের কর্মকর্তারাও জানান, অনুষ্ঠানটির মূল আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির জন্য আসন রাখার কোনো নির্দেশনাও পাওয়া যায়নি।

এ বিষয়ে মো. সাহাবুদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি কোনো আমন্ত্রণ পাননি এবং বিষয়টি তাকে দুঃখিত ও বিব্রত করেছে। এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

এদিকে নিজের শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি। তিনি বলেন, আগের তুলনায় শরীর খারাপ যাচ্ছে এবং পা ফুলে যাওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরাতেও সমস্যা হচ্ছে। এ সময় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্রে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও অটোনমিক নিউরোপ্যাথিসহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা উল্লেখ করেন তিনি।

২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা সাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী বিএনপি সরকারের সময়ও রাষ্ট্রপতির পদে ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream