রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাজারহাটে সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট বাজারে সরকারি ঘর বরাদ্দ ও সংশ্লিষ্ট বিষয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং কথিত অপসাংবাদিকতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা শহরের ট্রাফিক মোড়ে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন, আশিকুল ইসলাম টুটুল, হান্নান হোসেন, জাকারিয়া খান বিটন, কাদের, আমিনুর রহমান সহ আরও অনেকে। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আসাদ, আরিফসহ কয়েকজন ব্যক্তি সরকারি ঘরসংক্রান্ত বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। তাদের বক্তব্য ও প্রচারণায় স্থানীয় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানান আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সম্পদ ও সরকারি ঘর বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রকৃত উপকারভোগীদের স্বার্থ নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ভুল তথ্য কিংবা অপপ্রচারের মাধ্যমে সরকারি সম্পদ-সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সরকারি ঘর বরাদ্দের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম, অসঙ্গতি বা বিধিবহির্ভূত সিদ্ধান্ত থেকে থাকে, তাহলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যেসব অভিযোগের সত্যতা নেই, সেগুলোও তদন্তের মাধ্যমে পরিষ্কার করে জনমনে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটানোর আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা রাজারহাট বাজারে সংশ্লিষ্ট সরকারি ঘর বাতিলের দাবি জানান এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সরকারি সম্পদ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ থাকা উচিত নয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৩ আগস্ট ২০২৬

রাজারহাটে সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream