বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করে সদরপুরে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানানোর পাশাপাশি কৃষকদল নেতা রাজু হত্যার বিচার দাবি করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদরপুর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বাহালুল মাতুব্বরের নেতৃত্বে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সদরপুর উপজেলা শাখার সভাপতি পেয়াদা মোতালেব, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে কৃষকদল নেতা রাজু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান তাঁরা। এ সময় তাঁরা বলেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করে সদরপুরে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির প্রতিবাদে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানানোর পাশাপাশি কৃষকদল নেতা রাজু হত্যার বিচার দাবি করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদরপুর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বাহালুল মাতুব্বরের নেতৃত্বে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সদরপুর উপজেলা শাখার সভাপতি পেয়াদা মোতালেব, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে কৃষকদল নেতা রাজু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান তাঁরা। এ সময় তাঁরা বলেন, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream