বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র মিশকাতের লাশ উদ্ধার

প্রতীকি ছবি

বান্দরবানের শৈলপ্রপাত ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহামিদুল কবির মিশকাতের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনা থেকে পুলিশ ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। 

নিহত মিশকাত চট্টগ্রামের আনোয়ারার বটতলী এলাকার মামুনুল কবিরের ছেলে। তার বাবা মামুনুল কবির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা পাশের একটি ঝরনায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝরনা থেকে ওপরে উঠে এলেও মিশকাত আর ফিরে আসেনি। 

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার সকালে ঝরনায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মিশকাতের মৃত্যুতে স্কুল, বন্ধুমহল ও আনোয়ারায় তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র মিশকাতের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের শৈলপ্রপাত ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহামিদুল কবির মিশকাতের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝরনা থেকে পুলিশ ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। 

নিহত মিশকাত চট্টগ্রামের আনোয়ারার বটতলী এলাকার মামুনুল কবিরের ছেলে। তার বাবা মামুনুল কবির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত।

জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা পাশের একটি ঝরনায় একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝরনা থেকে ওপরে উঠে এলেও মিশকাত আর ফিরে আসেনি। 

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার সকালে ঝরনায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মিশকাতের মৃত্যুতে স্কুল, বন্ধুমহল ও আনোয়ারায় তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream