সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

উদ্বোধনের চার মাসেই ফাটল,স্বপ্নের মডেল মসজিদ নিয়ে শঙ্কা

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের দৃষ্টিনন্দন জেলা মডেল মসজিদ উদ্বোধনের মাত্র চার মাসের মাথায় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। মসজিদের বাইরের দেয়াল থেকে শুরু করে অভ্যন্তরীণ কক্ষের দেয়ালেও ফাটল দেখা দেওয়ায় নির্মাণকাজের গুণগত মান ও ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও দেয়ালের নিচের মাটি সরে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অর্থায়নে প্রায় সাড়ে ১৭ কোটি টাকার এই মেগা প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। প্রায় আড়াই বছর পর ২০২৬ সালের জুনে কাজ শেষ হয়। এরপর ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন থেকেই সেখানে জুমার নামাজ,পাঁচ ওয়াক্ত নামাজ ও ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়।

ধর্মীয় শিক্ষা,সামাজিক সম্প্রীতি ও ইসলামী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে নির্মিত দৃষ্টিনন্দন এই স্থাপনাটি উদ্বোধনের পর স্থানীয়দের পাশাপাশি জেলার মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। তবে উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় সেই আনন্দের জায়গায় এখন তৈরি হয়েছে শঙ্কা।

সরেজমিনে দেখা যায়,মসজিদের দক্ষিণ পাশের দেয়ালের নিচ থেকে মাটি সরে যাওয়ায় দেয়ালে ফাটল সৃষ্টি হয়েছে। টাইলসের নিচের মাটিও সরে গিয়ে কয়েকটি স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। শুধু বাইরের অংশেই নয়,মসজিদের অভ্যন্তরীণ বিভিন্ন কক্ষের দেয়ালেও ফাটল চোখে পড়েছে। দ্রুত এসব ত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে স্থাপনাটির কাঠামোগত নিরাপত্তা নিয়ে আরও বড় উদ্বেগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইয়াহিয়া আহমেদ চৌধুরী বলেন,নির্মাণকাজের দায়িত্বে থাকা ব্যক্তিরা আন্তরিকতার সঙ্গে কাজ করলে এত অল্প সময়ের মধ্যে দেয়ালে দেয়ালে ফাটল দেখা দেওয়ার কথা নয়। বিষয়টি নিয়ে তাঁরা আতঙ্কিত। ভবিষ্যতে মসজিদের কাঠামোর কী পরিমাণ ক্ষতি হতে পারে,তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন,এক বছর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের মেরামতের দায়িত্ব থাকার কথা। কিন্তু এত বড় স্থাপনা সংস্কারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব বাজেট বা আর্থিক সক্ষমতা নেই। ফলে বিষয়টি নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্সের সহকারী প্রকৌশলী জালাল উদ্দীন অবশ্য নির্মাণে কোনো গাফিলতির অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, নির্মাণকাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তাঁর তদারকিতে হয়েছে এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানেই পুরো কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে যে ফাটল দেখা দিয়েছে, এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারবে এবং তারাই বিষয়টি দেখবে বলে জানান তিনি।

মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আহমেদ বলেন, নির্মাণকাজ চলাকালে বিভিন্ন অনিয়মের বিষয় এলাকাবাসীর নজরে এসেছিল। তবে কাজের স্বার্থে তাঁরা সেসব বিষয় মেনে নিয়েছিলেন। তাঁর মতে,নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। না হলে উদ্বোধনের চার মাসের মধ্যেই এত বড় ফাটল দেখা দেওয়ার কথা নয়।

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকির হোসেন বলেন, মসজিদ নির্মাণের সময় তিনি এখানে কর্মরত ছিলেন না। তাই নির্মাণকাজের বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ত্রুটিপূর্ণ স্থানগুলোতে সংস্কারকাজ শুরু করেছে।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমানুল্লাহ সরকার বলেন,তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। মসজিদে ফাটল দেখা দেওয়ার বিষয়টি তাঁর নজরে এসেছে। এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য,চলতি বছরের ৭ জুলাই জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এম নাসের রহমান বলেছিলেন, জেলা মডেল মসজিদ যেভাবে চালু হয়েছে, সেভাবেই সচল রাখতে হবে। এর রক্ষণাবেক্ষণে যেন কোনো ধরনের গাফিলতি না হয়,সেদিকে গুরুত্ব দিতে হবে।

এদিকে ফাটলের বিষয়টি সামনে আসার পর স্থানীয় বাসিন্দারাও মসজিদের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জগন্নাথপুর এলাকার বাসিন্দা জসিম মিয়া ও পারভেজ আহমেদ বলেন,নির্মাণকাজে অনিয়ম না হলে এত অল্প সময়ের মধ্যে মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার কথা নয়।

মৌলভীবাজার শহরের উপকণ্ঠে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জগন্নাথপুর এলাকায় ২০২৩ সালের অক্টোবরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রকল্পের আওতায় সরকারের অর্থায়নে চারতলা বিশিষ্ট আইকনিক জেলা মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে।

প্রায় ৪৫ শতাংশ জমির ওপর নির্মিত মসজিদটির প্রশস্ততা ১১০ ফুট এবং দৈর্ঘ্য ১৭০ ফুট। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স লিমিটেড নির্মাণকাজ বাস্তবায়ন করে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৭৪৩ দশমিক ৬৮ লাখ টাকা। পরবর্তী প্রকল্প হিসাব অনুযায়ী ডিপিপি মূল্য নির্ধারণ করা হয় ১৮ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্পে ব্যয় হয়েছে ১৪ কোটি ৬৬ লাখ টাকা এবং চুক্তিমূল্য ছিল ১৯ কোটি ৮৯ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শুরু ও শেষ না হওয়ায় কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয়। শেষ পর্যন্ত ২০২৬ সালের জুনে নির্মাণকাজ সম্পন্ন হয়।

মসজিদটির এক পাশে বিস্তীর্ণ হাওর,অন্য পাশে পাহাড়ি টিলা ও সবুজ বনাঞ্চল। নান্দনিক স্থাপত্যশৈলী ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে এটি জেলার অন্যতম আকর্ষণীয় স্থাপনায় পরিণত হয়েছে। মসজিদটি চালু হওয়ার পর ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের কার্যক্রমও এখান থেকে পরিচালিত হচ্ছে। মসজিদভিত্তিক গণশিক্ষা,ইমাম প্রশিক্ষণসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রমেও নতুন গতি এসেছে।

তবে এত বড় বিনিয়োগে নির্মিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় উদ্বোধনের মাত্র কয়েক মাসের মধ্যে ফাটল দেখা দেওয়ার ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, নির্মাণকাজে কোনো ত্রুটি ছিল কি না এবং ভবনটির প্রকৃত কাঠামোগত অবস্থা কতটা নিরাপদ। শুধু দৃশ্যমান ফাটল সংস্কার নয়, প্রকৌশলগত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর কারণ নির্ণয় ও ভবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উদ্বোধনের চার মাসেই ফাটল,স্বপ্নের মডেল মসজিদ নিয়ে শঙ্কা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream