মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চবিতে বিনা মূল্যে টিকা পেল ৪০টির বেশি পোষা বিড়াল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চবিতে বিনা মূল্যে টিকা পেল ৪০টির বেশি পোষা বিড়াল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় বিনা মূল্যে র‍্যাবিস টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের (এসডব্লিউআই) উদ্যোগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে ৪০টির বেশি পোষা বিড়ালকে বিনা মূল্যে টিকা দেওয়া হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কামাল উদ্দীন বলেন, পোষা বিড়ালের টিকাদান ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগটি ব্যতিক্রমী। শুরুতে তাঁরা জানতেন না, ক্যাম্পাসে এত শিক্ষার্থী বিড়াল লালন-পালন করেন। বিড়াল জীববৈচিত্র্যের অংশ। মানুষের অধিকারের পাশাপাশি প্রাণী ও উদ্ভিদের অধিকার নিয়েও কাজ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিড়ালের সুরক্ষার পাশাপাশি তাদের মালিক ও ক্যাম্পাসের অন্য বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সব পোষা বিড়ালকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ সময় বিড়াল পালনের ক্ষেত্রে নিয়মিত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, সংগঠনটি অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীবান্ধব, পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। পোষা প্রাণীর টিকাদানও তেমন একটি উদ্যোগ। অনেকের কাছে পোষা প্রাণী পরিবারের সদস্যের মতো। তাদের অসুস্থতা মালিকদেরও মানসিকভাবে কষ্ট দেয়। তাই প্রাণীর শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের অ্যানিমেল ওয়েলফেয়ার প্রকল্পের প্রধান ও কর্মসূচির আয়োজক জনি সাহা বলেন, ক্যাম্পাসে যেসব শিক্ষার্থী বাসায় বা হলে বিড়াল পালন করেন, তাঁদের পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে ৪০টির বেশি বিড়ালকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পুরো ক্যাম্পাসের পোষা প্রাণীকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

টিকা নিতে আসা আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনমোল আমিরা বলেন, ক্যাম্পাসে পোষা প্রাণীদের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পশুপাখি ভালোবাসেন এবং পোষা প্রাণীর যত্ন নেন। তবে প্রাণীদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ও সহযোগিতামূলক মনোভাব খুব বেশি দেখা যায় না। নিজের বিড়ালকে টিকা দিতে এসে আয়োজকদের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছেন জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্যামল বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে পোষা প্রাণীদের টিকা দেওয়ার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিজের বিড়ালকে টিকা দিতে এসে আয়োজকদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন। বিড়ালটি কিছুটা ভয় পেলেও শেষ পর্যন্ত সফলভাবে টিকা দেওয়া সম্ভব হয়েছে। এ ধরনের আয়োজন প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কর্মসূচি আয়োজন এবং ক্যাম্পাসে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

চবিতে বিনা মূল্যে টিকা পেল ৪০টির বেশি পোষা বিড়াল

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream