মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জিয়ানগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিয়ানগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিয়াজ উদ্দিন মোল্লা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিয়াজ উদ্দিন মোল্লা উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির মোল্লার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নিয়াজ উদ্দিন মোল্লাকে হাতেনাতে গ্রেফতার করে।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ানগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


জিয়ানগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

পিরোজপুরের জিয়ানগরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিয়াজ উদ্দিন মোল্লা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিয়াজ উদ্দিন মোল্লা উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির মোল্লার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নিয়াজ উদ্দিন মোল্লাকে হাতেনাতে গ্রেফতার করে।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব বলেন, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ানগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream