মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দুদকের মামলার আসামি শহিদুলের রাণীশংকৈলে বদলি,জনমনে উদ্বেগ

 ঠাকুরগঁাওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত শহিদুল ইসলামের রাণীশংকৈল উপজেলায় বদলির খবরে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তঁার বিরুদ্ধে পূর্বের কর্মস্থল ডিসি অফিসে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলার আসামি।  

এ উপজেলার স্থানীয়দের আশঙ্কা, অতীতে যঁার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে, গত ৩ নভেম্বর ১০৭৫ স্মারকে ঠাকুরগঁাও জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে বদলী করা হলে রাণীশংকৈল উপজেলায় আলোচনা সমালোচনা চলছে। অনেকেই বলছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলে সাধারণ সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়তে পারেন। 

দুদক ও আদালত সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে প্রকাশিত সংবাদ অনুযায়ী জানাযায়, শহিদুল ইসলাম ও তঁার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলাও রয়েছে। এর মধ্যে শহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা নম্বর ০৩/২০২৩। ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগঁাওয়ে মামলাটি দায়ের করা হয়। অন্যদিকে তঁার স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২০২৪ সালের ১ অক্টোবর মামলা নম্বর ০৬/২০২৪ দায়ের করা হয়।

মামলার তদন্ত চলাকালে শহিদুল ইসলাম ২০২৪ সালের ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। পরে ১৬ জানুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইভাবে তঁার স্ত্রীও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। ফলে পৃথক দুটি মামলার তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে।

সরকারদলীয় এক নেতা বলেন, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়ে আমরা রাণীশংকৈল বাসী একসময় মিছিল, মিটিং,অফিযোগ ও মামলা হামলা নিয়ে দিন কাটাইতাম আবারও এ উপজেলায় সেরকম একজন অফিসসহকারী আসলে সকলকে বিরম্বনায় পড়তে হবে। তাছাড়া যঁার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও দুদকের মামলা রয়েছে, তঁাকে নতুন কর্মস্থলে পদায়ন করা ঠিক না। সরকারি দপ্তরে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা যেখানে কর্মচারীদের অন্যতম দায়িত্ব, সেখানে কোনো কর্মচারীর বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইশরাত জাহান বলেন, শহিদুলের বিষয়টি আমি শুনেছি, এরকম কর্মচারী অফিসে থাকলে চাকুরি করা কঠিন হয়ে পড়বে। তবে বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানান। ঠাকুরগঁাও জেলা প্রশাসক রফিকুল হক মুঠোফোনে বলেন, শহিদুলের বিষয়ে লিখিত অফিযোগ দিতে পারেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দুদকের মামলার আসামি শহিদুলের রাণীশংকৈলে বদলি,জনমনে উদ্বেগ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream