বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

জয়পুরহাট-হিলি সড়কের পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসের চাপায় আশিক (১৭)  (পরিচয় অনুযায়ী) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। সে একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশিক নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর এক আরোহী।

আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মজিদ জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার ইমরানের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সড়কে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। আর আগুনে বাসটিকে সড়কের পাশ থেকে সড়ানোর চেষ্টা চলছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাট-হিলি সড়কের পৌর এলাকার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বাসের চাপায় আশিক (১৭)  (পরিচয় অনুযায়ী) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। সে একটি খাবার হোটেলে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল জে আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আশিক নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর এক আরোহী।

আহত ব্যক্তিকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত মজিদ জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার ইমরানের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়পুরহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে সড়কে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। আর আগুনে বাসটিকে সড়কের পাশ থেকে সড়ানোর চেষ্টা চলছে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream