শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) বিকেলে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাপড় ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ভারতীয় কাপড়গুলো জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে
মতামত