শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা-মোংলা মহাসড়কে মানুষের ঢল


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা-মোংলা মহাসড়কে মানুষের ঢল
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে খুলনা-মোংলা মহাসড়কের প্রায় প্রতিটি মোড়ে মোড়ে হাজারও মানুষের উপস্থিতি উৎসবের আবহ সৃষ্টি করেছে। 

বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মোংলা যান প্রধানমন্ত্রী। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা শহরের প্রবেশমুখ রূপসা সেতু থেকে শুরু করে শহরে প্রবেশ দ্বার ছাচিয়াবুনিয়া চৌরাস্তা, জিরো পয়েন্ট, গল্লামারী মোড়, ময়লাপোতা মোড়ে হাজারও মানুষের ঢল নামে। রঙ-বেরঙের নানা ধরনের প্লেকার্ড ফেস্টুন হাতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও শামিল ছিল। সবাই অপেক্ষায় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য।

বিকেলে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর হেলিকপ্টারে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিষয় : প্রধানমন্ত্রী খুলনা-মোংলা মহাসড়ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা-মোংলা মহাসড়কে মানুষের ঢল

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে খুলনা-মোংলা মহাসড়কের প্রায় প্রতিটি মোড়ে মোড়ে হাজারও মানুষের উপস্থিতি উৎসবের আবহ সৃষ্টি করেছে। 

বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মোংলা যান প্রধানমন্ত্রী। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা শহরের প্রবেশমুখ রূপসা সেতু থেকে শুরু করে শহরে প্রবেশ দ্বার ছাচিয়াবুনিয়া চৌরাস্তা, জিরো পয়েন্ট, গল্লামারী মোড়, ময়লাপোতা মোড়ে হাজারও মানুষের ঢল নামে। রঙ-বেরঙের নানা ধরনের প্লেকার্ড ফেস্টুন হাতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও শামিল ছিল। সবাই অপেক্ষায় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য।

বিকেলে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর হেলিকপ্টারে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream