শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: সংগৃহীত

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেন নিজ নিজ বিভাগ ও অঞ্চলে উন্নত চিকিৎসা পান, সে ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। চিকিৎসার প্রয়োজনে কাউকে যেন ঢাকায় ছুটতে না হয়, সেটিই সরকারের অন্যতম লক্ষ্য।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন ও দ্বিতীয় আউটরিচ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। এই অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের চিকিৎসাব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকলেও পরিকল্পনা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব। এতে স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনা যাবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ ও দিকনির্দেশনা দেবে। তবে চিকিৎসার মান বাড়িয়ে মানুষের আস্থা অর্জনে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের হাসপাতালগুলোতেই যেন জটিল ও আধুনিক রোগের চিকিৎসা পাওয়া যায় এবং চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্য নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তরুণ চিকিৎসকদের দক্ষ ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত ক্যারিয়ার গঠনের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের মহাসচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

সম্মেলনে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream