বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মৌলভীবাজারে মহিষবাহী পিকআপ ডাকাতি,সর্দারসহ গ্রেফতার ৫

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান মুন্না (২৬),জুমন মিয়া (২৬),নজরুল ইসলাম (২৬),রাহেল মিয়া (২৩) ও সম্রাট মিয়া (২৮)। তাঁরা সবাই মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। 

পুলিশ সূত্রে জানা যায়,গত ১৯ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা মো. শহিদ মিয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার থেকে চারটি মহিষ কিনে পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত পিকআপটির গতিরোধ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষসহ পিকআপটি নিয়ে যায়। 

এ ঘটনায় ভুক্তভোগী শহিদ মিয়া (৪২) মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ করলে মামলা দায়ের হয়। গত ১৯ অক্টোবর মামলাটি থানায় ২৪ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। 

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে মৌলভীবাজার পৌরসভার মনু ব্যারেজ এলাকা থেকে ডাকাতি হওয়া খালি পিকআপটি উদ্ধার করে। 

এরপর গত ১ নভেম্বর সদর মডেল থানা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাউরঘড়িয়া (চানগাঁও) এলাকা থেকে মেহেদী হাসান মুন্নাকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সর্দার জুমন মিয়াসহ অন্য চারজনকে পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জুমন মিয়ার নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন সময় গাড়ি,গরু-মহিষসহ বিভিন্ন মালামাল লুট করত। ঘটনার দিনও তারা তিনটি মোটরসাইকেলে করে মহিষবাহী পিকআপটির পিছু নেয়। পরে পুলিশের পরিচয় দিয়ে গাড়িটি থামিয়ে চালক ও মালিককে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষসহ পিকআপটি ছিনিয়ে নেয়। 

পুলিশ জানায়,ডাকাতির পর মহিষগুলো বালিয়াকান্দি খেয়াঘাটসংলগ্ন একটি জঙ্গলে রাখা হয়। পরদিন সেগুলো সিলেটে নিয়ে বিক্রি করে পাওয়া টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয় চক্রের সদস্যরা। 

গ্রেফতারের পর আসামিদের আদালতে পাঠানো হলে রাহেল মিয়া ও সম্রাট মিয়া ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দেন। 

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ,এসআই আশরাফুল আলম চৌধুরী, এসআই জয়ন্ত সরকার,এসআই আবু সাঈদ মোহাম্মদ তৌহিদ ও এএসআই রানা মিয়াসহ পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়। 

পুলিশ জানিয়েছে,এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে মহিষবাহী পিকআপ ডাকাতি,সর্দারসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream