মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতে ঘুরে ঘুরে পুলিশ সদস্যদের মাইকিং করতে দেখা গেছে।

এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও মারধর করতেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

মাইকিংয়ের পাশাপাশি আন্দোলন থামাতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা গেছে।

বিষয় : পুলিশ শ্রমিক আন্দোলন মাইকিং

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকার অলিগলিতে ঘুরে ঘুরে পুলিশ সদস্যদের মাইকিং করতে দেখা গেছে।

এদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও মারধর করতেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

মাইকিংয়ের পাশাপাশি আন্দোলন থামাতে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতেও দেখা গেছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream