মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জাতীয় যুবশক্তি নরসিংদী'র আংশিক কমিটির অনুমোদন আহ্বায়ক নাঈম খান, শরীফুল সদস্য সচিব

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির নরসিংদী জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে নাঈম খানকে আহ্বায়ক এবং শরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের অনুমোদনে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। 

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ইঞ্জিনিয়ার শেখ জুনায়েদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তানভীর আহমেদ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) পদে সাব্বির মিয়া, মুখ্য সংগঠক পদে খালিদ বিন প্রজ্বল এবং যুগ্ম মুখ্য সংগঠক পদে মাকসুদ আমান।

নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন হিসেবে ২০২৬ সালের এপ্রিল মাসে নতুন কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা শুরু করে। কেন্দ্রীয় কমিটিতে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম সভাপতি, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক এবং রিফাত রশিদ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

নরসিংদী জেলা শাখার নতুন এই কমিটি অনুমোদনের মধ্য দিয়ে জেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জাতীয় যুবশক্তি নরসিংদী'র আংশিক কমিটির অনুমোদন আহ্বায়ক নাঈম খান, শরীফুল সদস্য সচিব

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির নরসিংদী জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে নাঈম খানকে আহ্বায়ক এবং শরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের অনুমোদনে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। 

সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ইঞ্জিনিয়ার শেখ জুনায়েদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তানভীর আহমেদ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) পদে সাব্বির মিয়া, মুখ্য সংগঠক পদে খালিদ বিন প্রজ্বল এবং যুগ্ম মুখ্য সংগঠক পদে মাকসুদ আমান।

নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন হিসেবে ২০২৬ সালের এপ্রিল মাসে নতুন কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা শুরু করে। কেন্দ্রীয় কমিটিতে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম সভাপতি, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক এবং রিফাত রশিদ সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

নরসিংদী জেলা শাখার নতুন এই কমিটি অনুমোদনের মধ্য দিয়ে জেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream