"দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ"এই মূল মন্ত্র কে সঙ্গে নিয়ে নওগাঁ জেলার পত্নীতলায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭ নওগাঁ-২ আসনের এম পি, মহোদয় ইঞ্জিনিয়ার মো.এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা পারভীন,সিনিয়র মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,সমবায় অফিসার মো.সামছুল হক,সহকারী যুব অফিসার মো.হাবিবুর রহমান,মো.মিনহাজ খান চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ৬ জন পুরুষ ও নারীর মাঝে যুব ঋণের ৭ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
মতামত