সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বিয়ের ৮ বছর পর স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও স্ত্রী


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিয়ের ৮ বছর পর স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও স্ত্রী
বিয়ের ৮ বছর পর স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও স্ত্রী

ময়মনসিংহে স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন ৬০ বছর বয়সী আব্দুল বাছেদ। স্ত্রীকে খুঁজে পেতে এবং হারানো মালামাল উদ্ধারে সহযোগিতার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল বাছেদ। তিনি নগরের বেগুনবাড়ী এলাকার বাসিন্দা।

অভিযোগে তিনি জানান, প্রায় আট বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে রেখা আক্তারকে বিয়ে করেন। তার দাবি, গত ৮ আগস্ট রাত আড়াইটার দিকে রেখা বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় হাসিনা নামে এক নারীর সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন আব্দুল বাছেদ। তার দাবি, ওই নারী বিভিন্ন সময় রেখাকে এ কাজে প্ররোচনা দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাছেদের ধারণা, খোয়া যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল কুমিল্লার বড় জনতা বাজার এলাকায় রেখার আত্মীয়স্বজনের কাছে থাকতে পারে। স্ত্রী ও মালামালের সন্ধান পেতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। কার্যকর তথ্য দিয়ে সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


বিয়ের ৮ বছর পর স্বর্ণালংকার ও টাকা নিয়ে উধাও স্ত্রী

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহে স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন ৬০ বছর বয়সী আব্দুল বাছেদ। স্ত্রীকে খুঁজে পেতে এবং হারানো মালামাল উদ্ধারে সহযোগিতার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল বাছেদ। তিনি নগরের বেগুনবাড়ী এলাকার বাসিন্দা।

অভিযোগে তিনি জানান, প্রায় আট বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে রেখা আক্তারকে বিয়ে করেন। তার দাবি, গত ৮ আগস্ট রাত আড়াইটার দিকে রেখা বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় হাসিনা নামে এক নারীর সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন আব্দুল বাছেদ। তার দাবি, ওই নারী বিভিন্ন সময় রেখাকে এ কাজে প্ররোচনা দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাছেদের ধারণা, খোয়া যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল কুমিল্লার বড় জনতা বাজার এলাকায় রেখার আত্মীয়স্বজনের কাছে থাকতে পারে। স্ত্রী ও মালামালের সন্ধান পেতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। কার্যকর তথ্য দিয়ে সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream