শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

‘পলায়নের’ অভিযোগে চাকরি গেল ডিবি হারুনের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘পলায়নের’ অভিযোগে চাকরি গেল ডিবি হারুনের
‘পলায়নের’ অভিযোগে চাকরি গেল ডিবি হারুনের

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। সরকারি চাকরিবিধি অনুযায়ী অনুপস্থিতিকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর ধরে তাকে বরখাস্ত করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিআইজি পদমর্যাদার এই কর্মকর্তা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বরত অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ অধিদপ্তরের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে। পরবর্তীতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো লিখিত জবাব বা সময় বাড়ানোর আবেদন করেননি।

মামলার তদন্ত শেষে চলতি বছরের ৬ আগস্ট দাখিল করা প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ অক্টোবর তাকে বরখাস্তের পরামর্শ দেয়। গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত অনুমোদন করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

‘পলায়নের’ অভিযোগে চাকরি গেল ডিবি হারুনের

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream