শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস, পাসের হার ৪৫.৯৮ শতাংশ

দিনাজপুর হলিল্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিজয় উল্লাসে মেতেছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর পাসের হার নেমে এসেছে ৪৫ দশমিক ৯৮ শতাংশে। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বছর ইংরেজি বিষয়ে প্রায় ৪৬ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের এমন ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে শিক্ষকদের দক্ষতা বাড়ানো এবং নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা কীভাবে করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।

বোর্ডের সাত বছরের তুলনামূলক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৪৯১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন। উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন। সে হিসাবে অনুত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৩৮৯ জন।

এ বছর জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৯৫৩ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৬০ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩ হাজার ৩০৭ জন।

পরিসংখ্যানে আরও দেখা যায়, ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ এবং ২০২১ সালে ৭৯ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে ২০২০ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। সেই তুলনায় চলতি বছরের ফলাফল গত কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী।

এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ৩২ হাজার ৪৫৯ জন, যা উপস্থিত পরীক্ষার্থীর ২৯ দশমিক ০৪ শতাংশ। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৪ হাজার ২৩৬ জন, যা ১২ দশমিক ৭৩ শতাংশ। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ৪২ জন।

শিক্ষার্থীদের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫০ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৮ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ৬৬৮টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব নূর মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ইংরেজি বিষয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি এবারের ফলাফলের অন্যতম উদ্বেগজনক দিক হিসেবে উঠে এসেছে। এ পরিস্থিতিতে ইংরেজি বিষয়ে পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে শিক্ষা বোর্ড বোর্ড ভাবছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস, পাসের হার ৪৫.৯৮ শতাংশ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream