সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ

যশোরের শার্শা উপজেলায়  তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। 

গত ২২ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ অক্টোবর শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত নূর আহমদের (৮৫) বাড়ি উপজেলার পুটখালী ইউনিয়ন এর  বালুন্ডা গ্রামে।

শিশুটির মা জানান, ২২ অক্টোবর বেলা ৩টার দিকে বাড়িতে দাদার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি তাকে ঘটনাটি জানায়। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশুটিকে ভর্তির পর গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনা জানার পর খোঁজ নিতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলায়  তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। 

গত ২২ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ অক্টোবর শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত নূর আহমদের (৮৫) বাড়ি উপজেলার পুটখালী ইউনিয়ন এর  বালুন্ডা গ্রামে।

শিশুটির মা জানান, ২২ অক্টোবর বেলা ৩টার দিকে বাড়িতে দাদার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি তাকে ঘটনাটি জানায়। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশুটিকে ভর্তির পর গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনা জানার পর খোঁজ নিতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream