৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করেছিল ইএমএসসি। পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করা হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১১০ কিলোমিটার গভীরে, যা প্রায় ৬৮ দশমিক ৩৫ মাইলের সমান।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
মতামত