বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পঞ্চগড়ের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার সরকারের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। ‎জেলা পরিষদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অঞ্জন কুমার সরকারের কর্মজীবন ও জেলা পরিষদের দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বদলি জনিত কারণে তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা জানার পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

‎বিদায়ী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলির কারণে তাঁর কর্মস্থল পরিবর্তন হলেও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা পেশাগত সম্পর্ক ও স্মৃতি অটুট থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন ।

‎এ সময় জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরাগণ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ের জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার সরকারের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা।

উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। ‎জেলা পরিষদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অঞ্জন কুমার সরকারের কর্মজীবন ও জেলা পরিষদের দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বদলি জনিত কারণে তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা জানার পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের গুরুত্ব তুলে ধরা হয়।

‎বিদায়ী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলির কারণে তাঁর কর্মস্থল পরিবর্তন হলেও সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা পেশাগত সম্পর্ক ও স্মৃতি অটুট থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন ।

‎এ সময় জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীরাগণ উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream