সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ডিমলায় রাতের আঁধারে ছাত্রলীগের মিছিল, ‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগান

নীলফামারীর ডিমলা উপজেলায় রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। মিছিল থেকে ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’, এমন স্লোগান দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন তিস্তা নদীর পাড়ে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল কিছুক্ষণ নদীর পাড়ে মিছিল করে। পরে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান বলেন, সন্ধ্যার দিকে আরসাদুলের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করেন। পরে তারা তিস্তা নদীর পাশে কিছুক্ষণ মিছিল করে সেখান থেকে চলে যান ।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব রাসেদুজ্জামান রাসেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে মিছিলের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি তারা এখনো নিশ্চিত হতে পারেননি। নদীর পাশের কোনো এলাকায় রাতে মিছিল হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ডিমলায় রাতের আঁধারে ছাত্রলীগের মিছিল, ‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগান

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর ডিমলা উপজেলায় রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে। মিছিল থেকে ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো’, এমন স্লোগান দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন তিস্তা নদীর পাড়ে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছাত্রলীগ কর্মী আরসাদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল কিছুক্ষণ নদীর পাড়ে মিছিল করে। পরে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলেও পরে সেটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

যুবশক্তির টেপাখড়িবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক মাহফুজার রহমান বলেন, সন্ধ্যার দিকে আরসাদুলের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করেন। পরে তারা তিস্তা নদীর পাশে কিছুক্ষণ মিছিল করে সেখান থেকে চলে যান ।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডিমলা উপজেলা শাখার সদস্য সচিব রাসেদুজ্জামান রাসেদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে মিছিলের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি তারা এখনো নিশ্চিত হতে পারেননি। নদীর পাশের কোনো এলাকায় রাতে মিছিল হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream