সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কুলাউড়ায় সকল সাংবাদিক নিয়ে প্রেসক্লাবের ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কুলাউড়া প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীকে আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক মো. মছব্বির আলীকে সদস্যসচিব মনোনীত করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন।

সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে সংশ্লিষ্ট সব প্রেসক্লাবের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কুলাউড়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয় প্রতিষ্ঠা এবং একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় সংশ্লিষ্টরা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কুলাউড়ায় সকল সাংবাদিক নিয়ে প্রেসক্লাবের ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কুলাউড়া প্রেসক্লাবের ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু।

সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীকে আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক মো. মছব্বির আলীকে সদস্যসচিব মনোনীত করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন।

সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে সংশ্লিষ্ট সব প্রেসক্লাবের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

কুলাউড়ার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সমন্বয় প্রতিষ্ঠা এবং একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় সংশ্লিষ্টরা জানান।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream