বান্দরবানের আলীকদম থানা পুলিশ রাতভর বিশেষ অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে ভোর ২টা ৩০ মিনিট পর্যন্ত ৩নং নয়াপাড়া ইউনিয়নের নজির মেম্বার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই ইয়ামিন আহমেদ মিশু, এসআই নিশাত বড়ুয়া, এএসআই মাহফুজ আলম খাঁন ও এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃতরা হলেন- ১. সেতারা বেগম (২৬), স্বামী ফরিদ আলম, দক্ষিণ নয়াপাড়া, ৪নং ওয়ার্ড, জিআর মামলা নং ০৬(০৪)২০২৬, মাদকদ্রব্য আইন; ২. সাব্বির আহমেদ (৩২), পিতা মো. সেলিম, দক্ষিণ নয়াপাড়া, ৬নং ওয়ার্ড, সিআর মামলা ১৬/২০২৪, বন আইন; ৩. বাথুই মার্মা (৪২), পিতা ধুংচি মার্মা, ওয়াইহ্লা কারবারি পাড়া, ৭নং ওয়ার্ড, সিআর মামলা ১১৮/২৫, ধারা ৪০৬/৪২০।
পুলিশ জানায়, আসামিদের থানা হাজতে রাখার পর আজ সকাল ৭টায় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মতামত