বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. আজিজ মন্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাংশা উপজেলাধীন সুবর্ণখোলা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। এ সময় রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে সন্দেহভাজন আজিজ মন্ডলের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আটক মো. আজিজ মন্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ছাইভাঙ্গা গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. আজিজ মন্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাংশা উপজেলাধীন সুবর্ণখোলা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ। এ সময় রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযানে অংশ নেন। অভিযান চলাকালে সন্দেহভাজন আজিজ মন্ডলের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

আটক মো. আজিজ মন্ডল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ছাইভাঙ্গা গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream