যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও মানুষের মধ্যে ভয় সৃষ্টি করতে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল ইসলাম। জনসমাগমপূর্ণ বাজারে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পিস্তল প্রদর্শনের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান চলছে।
মতামত