বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন বাউফলের সৌরভ চন্দ্র

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার সৌরভ চন্দ্র। আগামী বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সৌরভ চন্দ্র বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৌরভ চন্দ্র কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০১৭ সালে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিনি কালাইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাউফলের প্রত্যন্ত গ্রাম শৌলা থেকে উঠে এসে রাজধানীর একটি সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্রসংগঠনের দায়িত্ব পালন করছেন তিনি।

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় সৌরভ চন্দ্রের এ অংশগ্রহণ তাঁর জন্য একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন বাউফলের সৌরভ চন্দ্র

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার সৌরভ চন্দ্র। আগামী বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সৌরভ চন্দ্র বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের বাসিন্দা। বর্তমানে ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সৌরভ চন্দ্র কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ২০১৭ সালে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিনি কালাইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাউফলের প্রত্যন্ত গ্রাম শৌলা থেকে উঠে এসে রাজধানীর একটি সরকারি কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্রসংগঠনের দায়িত্ব পালন করছেন তিনি।

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় সৌরভ চন্দ্রের এ অংশগ্রহণ তাঁর জন্য একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতা হতে যাচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream