শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রেকর্ড উচ্চতায় উঠতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আসন্ন দুই বছরের মধ্যে আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে বিনিয়োগকারীরা পূর্বাভাস দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ স্বর্ণ ক্রয় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এই বৃদ্ধির প্রধান কারন। ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাময়িক তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় ৬৩ টন স্বর্ণ কিনেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক ক্রয়ের রেকর্ড। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের পর কিছু দেশ স্বর্ণ বিক্রি করলেও ব্যাংকগুলোর মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা এখনো অত্যন্ত জোরালো।

মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন গুঞ্জনে ট্রয় আউন্স প্রতি স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৪ হাজার ৭৫ ডলারে নামলেও ফান্ড ম্যানেজাররা দ্রুতই এর বড় ধরনের প্রত্যাবর্তনের আশা করছেন। চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে সর্বকালের রেকর্ড গড়েছিল।

ট্রয় অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড ম্যানেজার শার্লট ইয়ং জানান, ট্র্যাডিশনাল মুদ্রার প্রতি মানুষের আস্থা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সরকারি ঋণের বিপরীতে স্বর্ণ একটি সেরা আর্থিক সুরক্ষা। আয়ন ইনভেস্টমেন্টসের কর্মকর্তা পল কারন এবং অ্যালাইড গোল্ডের সিইও পিটার মারোনে জানান, মার্কিন ডলারের ওপর থেকে আস্থা হারিয়ে ফ্যামিলি অফিস ও উন্নয়নশীল দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক বন্ড ছেড়ে স্বর্ণ সঞ্চয়ের দিকে ঝুঁকছে।

পিপলস ব্যাংক অব চীন গত কয়েক মাসে তাদের রিজার্ভে স্বর্ণ যোগ করা অব্যাহত রেখেছে, যার ফলে বর্তমানে তাদের মোট রিজার্ভের ৯ শতাংশ বা প্রায় ২ হাজার ৪১০ টনই স্বর্ণ। এন্ডেভার মাইনিংয়ের সিইও ইয়ান ককারিল ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের সুকি কুপারও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বর্ণের বাজার সুদৃঢ় ভিত্তি পেয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে মত দেন।

বিষয় : বিশ্ব সংবাদ অর্থনীতি স্বর্ণ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রেকর্ড উচ্চতায় উঠতে পারে বিশ্ববাজারে স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্ববাজারে স্বর্ণের দাম আসন্ন দুই বছরের মধ্যে আগের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে বিনিয়োগকারীরা পূর্বাভাস দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকগুলোর রেকর্ড পরিমাণ স্বর্ণ ক্রয় এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এই বৃদ্ধির প্রধান কারন। ফাইনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাময়িক তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় ৬৩ টন স্বর্ণ কিনেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ মাসিক ক্রয়ের রেকর্ড। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের পর কিছু দেশ স্বর্ণ বিক্রি করলেও ব্যাংকগুলোর মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা এখনো অত্যন্ত জোরালো।

মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে এমন গুঞ্জনে ট্রয় আউন্স প্রতি স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৪ হাজার ৭৫ ডলারে নামলেও ফান্ড ম্যানেজাররা দ্রুতই এর বড় ধরনের প্রত্যাবর্তনের আশা করছেন। চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে সর্বকালের রেকর্ড গড়েছিল।

ট্রয় অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ড ম্যানেজার শার্লট ইয়ং জানান, ট্র্যাডিশনাল মুদ্রার প্রতি মানুষের আস্থা হ্রাস এবং যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সরকারি ঋণের বিপরীতে স্বর্ণ একটি সেরা আর্থিক সুরক্ষা। আয়ন ইনভেস্টমেন্টসের কর্মকর্তা পল কারন এবং অ্যালাইড গোল্ডের সিইও পিটার মারোনে জানান, মার্কিন ডলারের ওপর থেকে আস্থা হারিয়ে ফ্যামিলি অফিস ও উন্নয়নশীল দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক বন্ড ছেড়ে স্বর্ণ সঞ্চয়ের দিকে ঝুঁকছে।

পিপলস ব্যাংক অব চীন গত কয়েক মাসে তাদের রিজার্ভে স্বর্ণ যোগ করা অব্যাহত রেখেছে, যার ফলে বর্তমানে তাদের মোট রিজার্ভের ৯ শতাংশ বা প্রায় ২ হাজার ৪১০ টনই স্বর্ণ। এন্ডেভার মাইনিংয়ের সিইও ইয়ান ককারিল ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের সুকি কুপারও বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বর্ণের বাজার সুদৃঢ় ভিত্তি পেয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে মত দেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream