বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মহোদয়

নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) বগুড়া জোনের উদ্যোগে আয়োজিত  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মহোদয়।  মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬ খ্রি.) দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এই সময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং জেলা প্রশাসক জেলার নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর এবং আত্রাই — এই চারটি উপজেলায় আরও ১৫০০টি গাছের চারা রোপণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের  প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। এই কর্মসূচি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএস বগুড়া জোনের জোনাল ম্যানেজার মো. ইমরান আহাম্মেদ, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ রবীন্দ্র নাথ পাল সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ । বিশেষ ভাবে  উল্লেখ্য যে,সোসাইটি ফর সোসাল সার্ভিস সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চলতি অর্থবছরে সারাদেশে প্রায় ১৬ লক্ষ গাছের চারা বিতরণ করেছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে নওগাঁয় এই কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়  বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই" । এসএসএস'র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও গুরুত্ববহ। সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশের সৌন্দর্য  বৃদ্ধি ভারসাম্য  রক্ষার্থে এগিয়ে আসা অতিব  জরুরি বলে  উপস্থিত মান্যবরেষু গন অভিমত প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মহোদয়

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁয় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) বগুড়া জোনের উদ্যোগে আয়োজিত  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মহোদয়।  মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬ খ্রি.) দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এই সময় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং জেলা প্রশাসক জেলার নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর এবং আত্রাই — এই চারটি উপজেলায় আরও ১৫০০টি গাছের চারা রোপণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের  প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন। এই কর্মসূচি

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএস বগুড়া জোনের জোনাল ম্যানেজার মো. ইমরান আহাম্মেদ, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ রবীন্দ্র নাথ পাল সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ । বিশেষ ভাবে  উল্লেখ্য যে,সোসাইটি ফর সোসাল সার্ভিস সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চলতি অর্থবছরে সারাদেশে প্রায় ১৬ লক্ষ গাছের চারা বিতরণ করেছে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে নওগাঁয় এই কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়  বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই" । এসএসএস'র এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও গুরুত্ববহ। সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশের সৌন্দর্য  বৃদ্ধি ভারসাম্য  রক্ষার্থে এগিয়ে আসা অতিব  জরুরি বলে  উপস্থিত মান্যবরেষু গন অভিমত প্রকাশ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream