মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় ১২ জন সাবেক উপদেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 ড. ইউনূসকে হয়রানির ঘটনায় ১২ জন সাবেক উপদেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা
সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় ১২ জন সাবেক উপদেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি, অপপ্রচার ও সামাজিক মাধ্যমে পরিকল্পিত আক্রমণের ঘটনায় তীব্র ক্ষোভ ও কঠোর নিন্দা জানিয়েছেন তার মেয়াদের ১২ জন সাবেক উপদেষ্টা।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাবেক উপদেষ্টারা বলেন, “সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে অব্যাহত হয়রানি, অনলাইনে অপপ্রচার এবং পরিকল্পিত আক্রমণের ঘটনায় আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি ও কঠোরতম নিন্দা জানাচ্ছি।”

বিবৃতি প্রদানকারী সাবেক ১২ জন উপদেষ্টা হলেন— সালেহউদ্দিন আহমেদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, সিআর আবরার, আসিফ নজরুল, আদিলুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, সাখাওয়াত হোসেন, ফারুক-ই-আজম, ফরিদা আখতার, শারমিন এস মুরশিদ, মোস্তফা সরয়ার ফারুকী এবং সৈয়দা রিজওয়ানা হাসান।

বিবৃতিতে তারা দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তুলে ধরে বলেন, “বছরের পর বছর লাগামহীন অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ধ্বংসসাধন, ব্যাপক দুর্নীতি, পদ্ধতিগত দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশ যখন ধ্বংসের প্রান্তসীমায় পৌঁছেছিল, ঠিক সেই সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ পুনর্গঠনের কঠিন দায়িত্ব পালন করেছে। এই সরকারই ফ্যাসিবাদী শাসনামলে নিয়মিত ঘটে চলা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো জঘন্য কর্মকাণ্ডের অবসান ঘটিয়েছিল।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। তাদের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, স্বৈরাচারী শাসনের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার রক্ষার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, “গভীর অনুতাপের সঙ্গে আমরা লক্ষ করছি, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত ও স্বার্থান্বেষী মহল নিয়মিতভাবে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ অপপ্রচার ও ভুল তথ্য ছড়াচ্ছে এবং তাকে শারীরিকভাবে আঘাত করার হুমকি দিচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টি এবং অন্তর্বর্তী সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিচালিত এসব কাপুরুষোচিত কৌশলের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”

তারা দৃঢ় কণ্ঠে বলেন, কোনো প্রকার ভয়ভীতি, মিথ্যাচার বা হুমকির কাছে জুলাই অভ্যুত্থানের সংস্কার ও পরিবর্তনের সংকল্প টলবে না।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে হুইলচেয়ারে অবস্থানকালে ড. মুহাম্মদ ইউনূসকে কিছু লোক উচ্চস্বরে অপবাদমূলক স্লোগান দিয়ে হেনস্তা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থক তার দিকে তেড়ে গিয়ে উসকানিমূলক আচরণ করছে। এর পরপরই দেশের সচেতন মহল ও সাবেক উপদেষ্টারা এ ঘটনার কড়া প্রতিক্রিয়া জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় ১২ জন সাবেক উপদেষ্টার তীব্র ক্ষোভ ও নিন্দা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream