সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় প্রবাসে দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় প্রবাসে দোয়া মাহফিল
সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় প্রবাসে দোয়া মাহফিল

ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা দোয়া ও মিলাদ মাহফিল করেছে।

রবিবার স্থানীয় সময় বাদ মাগরিব বাংলাদেশি অধ্যুষিত কোতারায়া বাংলা মসজিদে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার আহ্বায়ক ডক্টর এস এম রহমান তনু এবং সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদারের তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিয়াজী।

সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, মোশাররফ হোসেন হৃদয় বিএনপি নেতা মাসুদ রানা, আবুবক্কর সিদ্দিক, আশিকুর রহমান, আব্দুল কাদের, যুব নেতা মো. আরিয়ান রিফাতসহ স্থানীয় সাধারণ মুসল্লিরা।

মসজিদের পেশ-ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দি মোনাজাত পরিচালনায়, বাদ মাগরিব বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মুসল্লীগণের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদের আরোগ্য কামনা করে, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কার্যক্রমের সফলতা কামনা করে, দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নতির জন্য দোয়া করা হয়।

বিষয় : বিএনপি নেতা দোয়া মাহফিল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় প্রবাসে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা ৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা দোয়া ও মিলাদ মাহফিল করেছে।

রবিবার স্থানীয় সময় বাদ মাগরিব বাংলাদেশি অধ্যুষিত কোতারায়া বাংলা মসজিদে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়ার আহ্বায়ক ডক্টর এস এম রহমান তনু এবং সদস্য সচিব শামসুল আলম হেলাল শিকদারের তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মিয়াজী।

সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, মোশাররফ হোসেন হৃদয় বিএনপি নেতা মাসুদ রানা, আবুবক্কর সিদ্দিক, আশিকুর রহমান, আব্দুল কাদের, যুব নেতা মো. আরিয়ান রিফাতসহ স্থানীয় সাধারণ মুসল্লিরা।

মসজিদের পেশ-ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দি মোনাজাত পরিচালনায়, বাদ মাগরিব বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মুসল্লীগণের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদের আরোগ্য কামনা করে, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কার্যক্রমের সফলতা কামনা করে, দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নতির জন্য দোয়া করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream