রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সরানো হচ্ছে সচিবালয়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরানো হচ্ছে সচিবালয়
ছবি: সংগৃহীত

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগের কাজ এগিয়ে চলছে। প্রস্তাব অনুযায়ী, সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ করা হবে। আর বর্তমান সচিবালয় এলাকায় পুরান ঢাকার নিম্ন আদালত স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

তবে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের অনুমোদন এখনো পাওয়া যায়নি। সব প্রস্তুতি শেষ করে আগামী ডিসেম্বরেই প্রকল্পের কাজ উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী যুগান্তরকে জানান, সচিবালয় স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রকল্পের নকশা দেখেছেন এবং এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেগুলো বিবেচনায় নিয়ে পরবর্তী কার্যক্রম চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ প্রস্তাব করা হয়েছে। নতুন ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে একটি নকশাও তৈরি করেছে গণপূর্ত অধিদপ্তর।

প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ জন্য প্রয়োজনীয় তথ্য অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কর্মকর্তারা জানান, অনুমোদনের জন্য প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। অনুমোদন পাওয়া গেলে চলতি বছরের মধ্যেই কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হতে পারে। প্রধানমন্ত্রী নিজেই প্রকল্পের কাজ উদ্বোধন করবেন—এমন লক্ষ্য সামনে রেখে প্রস্তুতি চলছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে তিন বছরের মধ্যে কয়েকটি মন্ত্রণালয় নতুন কমপ্লেক্সে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। তবে পুরো নির্মাণকাজ শেষ করতে চার থেকে পাঁচ বছর লাগতে পারে।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, প্রকল্পের উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চলছে। তবে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে স্থাপত্য অধিদপ্তর প্রধানমন্ত্রীর সামনে নতুন সচিবালয়ের তিনটি বিকল্প নকশা উপস্থাপন করেছে। প্রকল্পের অনুমোদন পাওয়ার পর গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সরানো হচ্ছে সচিবালয়

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream