শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শান্তিতে নোবেলটা আমারই পাওয়া উচিত, তবে ওরা বোধহয় দেবে না: ট্রাম্প

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শান্তিতে নোবেলটা আমারই পাওয়া উচিত, তবে ওরা বোধহয় দেবে না: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, নোবেল শান্তি পুরস্কার পাওয়া তাঁর প্রাপ্য। তবে ২০২৬ সালের সম্মাননা অর্জন নিয়ে তিনি প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছেন।

বুধবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প জানান, শুক্রবার নরওয়েজীয় নোবেল কমিটি ২০২৬ সালের বিজয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছে। তবে তিনি এই পুরস্কার পাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন। ট্রাম্পের মন্তব্য, তাঁর মতো ব্যক্তিত্বদের বাদ রেখে অন্য কাউকে পুরস্কৃত করার একটি ঐতিহ্য রয়েছে ওই কমিটির।

গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প নিজেকে নোবেল পাওয়ার যোগ্য দাবি করে আসছেন। ওভাল অফিসে বক্তৃতাকালে তিনি বলেন, এই স্বীকৃতি পাওয়ার উপযুক্ত সময় এখন। তবে আগে সরাসরি পদক না পেলেও গত বছরের বিজয়ীর মাধ্যমে পরোক্ষভাবে এই সম্মান অনুভব করায় তিনি গর্বিত।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থন আদায়ের লক্ষ্য নিয়ে দেশটির বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদকটি চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের হাতে উপহার হিসেবে তুলে দেন।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প বিশ্বের প্রায় আটটি সংঘাত নিরসনে মধ্যস্থতা করার দাবি করেন। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের বিশ্বনেতারা তাঁর নাম নোবেল কমিটির কাছে প্রস্তাব করেছেন বলেও জানা গেছে, যদিও আন্তর্জাতিকভাবে এই মনোনয়নগুলোর সতত্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ট্রাম্প যে সংঘাতগুলো সমাধানের দাবি করেছেন, তার কয়েকটিতে সংশ্লিষ্ট পক্ষগুলো তাঁর কূটনৈতিক ভূমিকার বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে। এছাড়া কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোসহ বিভিন্ন অঞ্চলে সম্প্রতি নতুন করে রক্তক্ষয় দেখা দিয়েছে।

পাশাপাশি, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধের যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়ে আসছিলেন, তা এখনও বাস্তবায়ন হয়নি। অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের ফলে যে দীর্ঘস্থায়ী উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট ও আমেরিকায় তেলের দাম বাড়িয়ে দিয়েছে।

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের আলোচনায় ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিন ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের মতো নামগুলো বেশ জোরালোভাবে উঠে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শান্তিতে নোবেলটা আমারই পাওয়া উচিত, তবে ওরা বোধহয় দেবে না: ট্রাম্প

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream