শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রুটেও লংমার্চ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

একই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার দাবি, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

বক্তব্যে তিনি ছাত্রদলের বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো হল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চ কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান।

তিনি আরও জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রুটেও লংমার্চ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

একই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জনগণের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার দাবি, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

বক্তব্যে তিনি ছাত্রদলের বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, সংগঠনটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মতো হল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার