শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
Bangla FM

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংবিধান সংস্কারের আহ্বান টিআইবির

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংবিধান সংস্কারের আহ্বান টিআইবির
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংবিধান সংস্কারের আহ্বান টিআইবির

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অধিকার নিশ্চিত করতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাপন, ভূমির অধিকার ও সাংস্কৃতিক স্বীকৃতির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজনকে কাজে লাগিয়ে একটি মহল তাদের দুর্বল অবস্থানে রাখতে চায়। তিনি দাবি করেন, একটি প্রভাবশালী শক্তির বাধার কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি।

এর আগে আরেক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা না গেলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সবার জন্য সমঅধিকার নিশ্চিত করা কঠিন হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংবিধান সংস্কারের আহ্বান টিআইবির

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অধিকার নিশ্চিত করতে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনযাপন, ভূমির অধিকার ও সাংস্কৃতিক স্বীকৃতির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজনকে কাজে লাগিয়ে একটি মহল তাদের দুর্বল অবস্থানে রাখতে চায়। তিনি দাবি করেন, একটি প্রভাবশালী শক্তির বাধার কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি।

এর আগে আরেক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা না গেলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সবার জন্য সমঅধিকার নিশ্চিত করা কঠিন হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
২৪/৭ লাইভ অডিও সম্প্রচার