মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

২২ জেলায় হচ্ছে শিশু স্বর্গ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২২ জেলায় হচ্ছে শিশু স্বর্গ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে সেরিব্রাল পালসিতে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে চলতি অর্থবছরেই ২২টি জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, একটি গবেষণায় দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। অথচ দেশের শীর্ষ প্রতিষ্ঠান নিনসের বহির্বিভাগে গত বছর চিকিৎসা নিয়েছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। ফলে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ চিকিৎসাসেবার বাইরে রয়েছে।

তিনি বলেন, পারিবারিক সীমাবদ্ধতা ও সামাজিক বাস্তবতার কারণে অনেক শিশু আড়ালে থেকে যাচ্ছে। তাদের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যেই আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দেশের ২২টি জেলায় ‘শিশু স্বর্গ’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ড. মুহিত জানান, সরকারি উদ্যোগে কড়াইল বস্তিতে সম্প্রতি একটি পাইলট প্রকল্পও চালু করা হয়েছে। সেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে।

প্রত্যন্ত এলাকার শিশুদের চিকিৎসাসেবার আওতায় আনতে কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন তিনি। অর্থাৎ রোগের প্রাথমিক লক্ষণেই শিশুদের শনাক্ত করে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী শিশুদের জন্য একটি সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

২২ জেলায় হচ্ছে শিশু স্বর্গ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream